Wednesday, March 11, 2026

আদিবাসী-কুর্মিদের মধ্যে দা*ঙ্গা লাগাতে চায় বিজেপি, বি*স্ফোরক মুখ্যমন্ত্রী

Date:

Share post:

রাজনৈতিক স্বার্থে কুর্মি ও আদিবাসীদের মধ্যে জাতিদাঙ্গা লাগানোর চেষ্টা করছে বিজেপি। বৃহস্পতিবার এমনই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কুর্মিদের আন্দোলন নিয়ে  নবান্নে  তিনি বলেন, মণিপুরেও এই ভাবেই আগুন লাগিয়েছে কেন্দ্র। মানুষের মধ্যে বিভেদ তৈরি করাটাই বিজেপির কাজ। তবে এখানে তাদের এই অপচেষ্টা সফল হবে না বলেও সাফ জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।

আদিবাসী-কন্যা তথা রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদাকে অপমান ও কুর্মিদের সংরক্ষণের আওতায় আনার মদতদাতা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বৃহস্পতিবার বীরভূম জেলার প্রায় ৩০টি জায়গায় ১২ ঘণ্টার বনধ পালন করে আদিবাসী সমাজ। আদিবাসী সমাজের ২৬টিরও বেশি সংগঠন এই আন্দোলনের ডাক দিয়েছিল।

আদিবাসী গাঁওতা নেতা রবীন সোরেন বলেন, সিআরআই বা কালচারাল রিসার্চ ইনস্টিটিউট-এর তথ্য অনুযায়ী কুর্মিরা আদিবাসী নন। তবুও কুর্মিরা অনৈতিক ভাবে আদিবাসী তালিকা ভূক্ত হতে চাইছে। এই কাজে তাঁদের মদত দিচ্ছে বিজেপি। আদিবাসীদের বঞ্চিত করতে তাঁরা এই চেষ্টা চালাচ্ছে। আদিবাসী মেয়ে মন্ত্রী বীরবাহা হাঁসদাকে তাঁরা অপমান করেছে। তারই প্রতিবাদে আমরা ১২ ঘণ্টা বনধের ডাক দিয়েছিলাম। সেই বনধ সফল হয়েছে।

 

spot_img

Related articles

সুপ্রিম কোর্টে ‘বাঙালি আড্ডা’! মেনকাকে ‘উপদেশ’ বিচারপতি বাগচির

দেশের শীর্ষ আদালতে রাজ্যের এসআইআর মামলায় একাধিকবার নির্বাচন কমিশনের লজিক্যাল ডিসক্রিপেন্সির ভুল ধরেছিলেন বিচারপতি জয়মাল্য বাগচি (Justice Joymalya...

ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব এবার বিমান ভাড়ায়! টিকিটের দাম বৃদ্ধি এয়ার ইন্ডিয়ার 

মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। বন্ধ হরমুজ। বিশ্বজুড়ে জ্বালানি ঘাটতির আশঙ্কা বাড়ছে। গত সপ্তাহে ইরান বনাম ইজরায়েল...

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট এবার রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ অনুরাগী 

রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ ফ্যান হয়ে গেলেন এবার খোদ ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজ়ান্ডার স্টাব। কিছুদিন আগেই ভারত সফরে এসে তিনি...

অ্যাক্রোপলিস মল-এ নারী দিবস উদযাপন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অ্যাক্রোপলিস মল দুই দিনব্যাপী একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। নারীদের স্বাস্থ্য সচেতনতা ও আত্মসুরক্ষার...