Wednesday, May 13, 2026

জামিন পেতে ম.রিয়া কেষ্ট কন্যা! নিম্ন আদালতের পর এবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ সুকন্যা

Date:

Share post:

দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে (Delhi Rouse Avenue) এর আগে জামিনের (Bail) করেছিলেন। কিন্তু তাতে লাভের লাভ কিছুই হয়নি। জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে নিম্ন আদালতেও (Lower Court)। এবার তাই উচ্চতর আদালতের দ্বারস্থ গরু পাচার মামলায় গ্রেফতার হওয়া সুকন্যা মণ্ডল (Sukanya Mondal)। জানা গিয়েছে, শুক্রবার দুপুরেই দিল্লি হাইকোর্টে (Delhi High Court) জামিনের জন্য আবেদন জানান অনুব্রত কন্যা। উল্লেখ্য, এর আগে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাউস অ্যাভিনিউ কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুকন্যা। কিন্তু সেই আবেদন ধোপে টেকেনি।

তবে প্রথম থেকেই জামিনের বিরোধিতা করেছিলেন ইডির (Enforcement Directorate) আইনজীবী। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে আদালতে জানানো হয়, অনুব্রত মণ্ডলের হিসাব রক্ষক মণীশ কোঠারির বয়ানে উল্লেখ রয়েছে, সুকন্যা সমস্ত ব্যবসার দেখভাল করতেন এবং প্রয়োজনীয় নির্দেশও দিতেন। এর পাশাপাশি ইডির তরফে অনুব্রত মণ্ডলের শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করে বলা হয়েছিল, তাঁর হিসাব রক্ষকের সঙ্গে কথা বলে এত টাকার হেরফের করা সম্ভব ছিল না। এদিকে সুকন্যার মতো একজন শিক্ষিত ও প্রাপ্তবয়স্ক যুবতী কিছু না জেনেই সব কাগজপত্র সই করেছেন, এর বিশ্বাসযোগ্যতা নিয়ে সংশয় রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।

তবে দু’পক্ষের বক্তব্য শোনার পর রাউস অ্যাভিনিউ কোর্টের বিচারক রঘুবীর সিং অভিযুক্ত সুকন্যা মণ্ডলের জামিনের আবেদন খারিজ করে দেন। নিম্ন আদালতে ধাক্কা খাওয়ার পর এবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ কেষ্ট কন্যা সুকন্যা। জানা যাচ্ছে, গরু পাচার মামলায় অভিযুক্ত বিএসএফ কমান্ডান্ট সতীশ কুমারের স্ত্রী তানিয়া সান্যাল জামিন পাওয়ার প্রসঙ্গটি উল্লেখ করেছেন সুকন্যার আইনজীবী। সোমবার সেই আবেদনের মেনশন হবে দিল্লি হাইকোর্টে। মঙ্গলবার কিংবা বুধবার জামিনের আবেদনের শুনানির সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে।

 

 

 

Related articles

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...