Friday, June 26, 2026

স্কুলপাঠ্যে গৈরিকীকরণ: প্রতিবাদে নাম প্রত্যাহারের দাবি NCERT-র দুই উপদেষ্টার

Date:

Share post:

কোনও সঙ্গত কারণ ছাড়াই ইচ্ছেমতো স্কুল পাঠ্য থেকে বাদ দেওয়া হচ্ছে একের পর এক গুরুত্বপূর্ণ অধ্যায়। কখনও ইতিহাসের মুঘল যুগ, বিজ্ঞানের ডারউইনের তত্ত্ব তো কখনও আবার গণতন্ত্রের অধ‌্যায়। আর এই ধরনের প্রস্তানের পিছনে রয়েছে এনসিইআরটি(NCERT)। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং বা রাষ্ট্রীয় শিক্ষা অনুসন্ধান এবং প্রশিক্ষণ পরিষদের এহেন নির্দেশকে কেন্দ্র(Central) করে দেশজুড়ে তৈরি হচ্ছে বিতর্ক। এই পরিস্থিতিতে প্রতিবাদ স্বরূপ এনসিইআরটি থেকে অব্যহতি চাইলেন ২০০৬-০৭ সালে নবম থেকে দশম শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান বইয়ের সিলেবাস তৈরির মুখ্য উপদেষ্টা পদে থাকা সুহাস পালসিকার(Suhas Palsikar) ও যোগেন্দ্র যাদব(Yogendra Yadav)। অব্যহতির আবেদন জানিয়ে কাউন্সিলের কাছে চিঠিও লিখেছেন তাঁরা।

এনসিইআরটি-র ডিরেক্টর দীনেশ সাকলানিকে লেখা চিঠিতে তাঁরা জানিয়েছেন, “আমাদের সঙ্গে কখনই আলোচনা করা হয়নি বা এই পরিবর্তনগুলি সম্পর্কে জানানো হয়নি। এনসিইআরটি যদি এই বিষয় কাটছাঁট এবং মুছে ফেলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য অন্যান্য বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করে থাকে, আমরা স্পষ্টভাবে জানাচ্ছি যে আমরা এই বিষয়ে তাদের সাথে সহমত নই।” পাশাপাশি চিঠিতে বর্তমান পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে তাঁরা আর লিখেছেন, “আমরা বিশ্বাস করি যে কোনও টেক্সটেরই অভ্যন্তরীণ যুক্তিজাল থাকে। এভাবে নির্বিচারে সব মুছে দিলে সেই টেক্সটের নির্যাসই যেন বিঘ্নিত হয়। ক্ষমতা কাঠামোকে খুশি করা ছাড়া এর মধ্যে আমরা আর কোনও কারণ খুঁজে পাচ্ছি না।”

সম্প্রতি বারবার সিলেবাস থেকে একাধিক বিষয় বাদ দেওয়া নিয়ে বিতর্কের মুখে পড়েছে এনসিইআরটি। কখনও মুঘল যুগ, কখনও গণতন্ত্র, আবার কখনও ডারইউন-এর তত্ব সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। এই ঘটনায় বিরোধীদের তরফে আগেই অভিযোগ তোলা হয়েছিল, স্কুল স্তর থেকে গৈরিকীকরণে তৎপর হয়েছে মোদি সরকার। যার ফলে পাঠ্যপুস্তক থেকে বিভিন্ন বিষয় বাদ দেওয়া হচ্ছে। বিজেপির আদর্শের সঙ্গে যে যে বিষয় মিলছে না সেগুলোকেই নির্বিচারে ছেঁটে ফেলা হচ্ছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...