Tuesday, March 17, 2026

নবজোয়ারে আজ-কাল মতুয়া অধ্যুষিত এলাকায় জনসংযোগ অভিষেকের, যাবেন ঠাকুর বাড়িও

Date:

Share post:

পঞ্চায়েত ভোটের কাউন্ট-ডাউন শুরু। চলছে মনোনয়ন পর্ব। কিন্তু নিজের লক্ষ্যে অবিচল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ, শনিবার তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে উত্তর ২৪ পরগনার গাইঘাটায় জনসংযোগ সারবেন অভিষেক।

 

এদিন দুপুরে সর্বপ্রথম উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর ব্লকের কাঁপা মোড়ে জেলায় আগমন ও স্বাগত অনুষ্ঠানে যোগ দেবেন অভিষেক। এরপর গাইঘাটার মড়ালডাঙা মোড় থেকে কাঁঠালতলা মোড় পর্যন্ত রোড-শো। পরে আরেকটি রোড-শো রায় মিষ্টান্ন ভাণ্ডার থেকে চাঁদপাড়া বাজার পর্যন্ত। এরই মাঝে গাইঘাটার জলেশ্বর মন্দিরে যাবেন অভিষেক। যদি অভিষেক পুজো দেন, সে বিষয়টি মাথায় রেখে মন্দির কমিটির পক্ষ থেকে তাঁর জন্য ডাবসহ পাঁচরকম ফল এবং আকন্দের মালায় সাজিয়ে রাখা হবে বিশেষ ডালা।

রামচন্দ্রপুর পল্লিমঙ্গল বিদ্যাপীঠে রাত্রিযাপন করবেন। আগামিকাল বিকেলে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে যাবেন অভিষেক। এই ঠাকুর বাড়িকে কেন্দ্র করে উত্তর ২৪ পরগনায় মতুয়া সমাজের রাজনীতির কক্ষপথ। একুশের বিধানসভা ভোটে ভরাডুবির মাঝেও মতুয়া অধ্যুষিত বনগাঁ উত্তর ও দক্ষিণ, গাইঘাটা এবং বাগদায় বিজেপি প্রার্থী জয়ী হয়। লোকসভা ভোটেও বনগাঁ কেন্দ্র হাতছাড়া হয়েছিল তৃণমূলের। ফলে এই এলাকাগুলিতে বিজেপির একটা প্রভাব রয়েছে। সুতরাং, জনসংযোগ যাত্রায় অভিষেকের ঠাকুর বাড়িতে যাওয়া রাজনৈতিকভাবে খুবই তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন:শনিবারও স্বস্তির বৃষ্টি কলকাতায়! কবে রাজ্যে পাকাপাকিভাবে প্রবেশ করবে বর্ষা?  


 

 

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...