Friday, March 13, 2026

‘চারুলতা’ লুকে প্রকাশ্যে দেবের ‘সত্যবতী’, উচ্ছ্বসিত রুক্মিণী!

Date:

Share post:

২০২৩ সালেসাদাকালো ফ্রেমবন্দি নায়িকাকে দেখলে একটু আগ্রহ হয় বটে। তারপর আবার নাকে নথ, বাঁধা বিনুনি, সনাতনী সাজ আর হাতে দূরবীন নিয়ে আইকনিক পোজ। চেনা চেনা লাগছে? সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের অবশ্য সেটাই মনে হয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রথমবার রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) প্রকাশ করলেন সত্যবতীর (Satyabati) লুকে তাঁর ছবি।আর সেখানেই যেন ধরা দিলেন বাঙালির চিরন্তন ‘চারুলতা’।

শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘দুর্গরহস্য’ গল্প অনুয়াযী । ‘ব্যোমকেশ ও দূর্গরহস্য’ সিনেমার শুটিং চলছে। এর আগে সোশ্যাল মিডিয়ায় রুক্মিণীর ছবি শেয়ার করেছিলেন অভিনেতা প্রযোজক দেব (Dev), তবে সেখানে রুক্মিণীর মুখ খুব একটা পরিষ্কারভাবে বোঝা যায়। হয়তো বা ইচ্ছে করেই ধোঁয়াশা তৈরির চেষ্টা হয়েছিল।

আজ প্রকাশ্যে নায়িকার সাজ। আর তাতেই নস্টালজিয়া ফিরে এল। ছবিতে সত্যবতীর শ্যুটিংয়ের অংশ শেষ হল আজ। সাদা কালো ছবিতে রুক্মিণীর ক্যাপশন, “খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সত্যবতীর সঙ্গে। ‘ব্যোমকেশ ও দূর্গরহস্য’-তে”। এর আগে সূর্যের সামনে দাঁড়িয়ে রুক্মিণী আর দেবের সত্যবতী আর ব্যোমকেশ লুকের আলো আঁধারিতে একটি ছবি ভাইরাল হয়। তখনই শাঁখা-পলা, লম্বা বিনুনিতে ঘরোয়া সত্যবতীর ঝলক মিলেছিল। আজ সত্যি চারুলতা লুকে ধরা দিলেন তিনি।

 

spot_img

Related articles

কেন্দ্রের ভুল নীতিতেই ৪ সঙ্কটে দেশ! তুলোধনা তৃণমূলের, মোদির সভার মঞ্চ-সজ্জা নিয়ে কটাক্ষ

মোদি সরকারের ভুল নীতির ফলে দেশজুড়ে গ্যাস সঙ্কটের তীব্রতা বাড়ছে। ৪ সঙ্কটে পড়েছেন সাধারণ মানুষ। শুক্রবার, তৃণমূল (TMC)...

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব হলিউডে! অস্কার অনুষ্ঠানে বিশেষ নিরাপত্তা 

যেকোনও মুহূর্তে ড্রোন হামলা (Drone attack alert) হতে পারে, তাই আসন্ন ৯৮ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে (The 98th Academy...

পড়ুয়াদের স্বাস্থ্য ভালো রাখতে টাকি হাউজে আয়োজিত ‘স্পাইন অ্যাওয়ার্নেস ক্যাম্প ২০২৬’

বর্তমান সময়ে দাঁড়িয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে মেরুদণ্ড সংক্রান্ত সমস্যা বাড়ছে। শরীরের গঠনভঙ্গি সঠিক না হওয়ার কারণে একাধিক রোগ বাসা...

গ্যাস সংকটের আঁচ ময়দানে, বন্ধের মুখে একাধিক ক্লাব ক্যান্টিন! 

জ্বালানি সংকটে বিধ্বস্ত দেশ। রাজ্যে সরাসরি প্রভাব পড়েছে। হোটেল-রেস্তোরাঁ -হাসপাতাল- মন্দিরের পর এবার গ্যাস সংকটের আঁচ ময়দানে। এলপিজি...