Saturday, May 16, 2026

পঞ্চায়েত ভোট ঘিরে কোনও রকম অশান্তি বরদাস্ত নয়: রাজীব সিনহাকে ডেকে বার্তা রাজ্যপালের

Date:

Share post:

পঞ্চায়েত ভোট ঘিরে কোনও রকম অশান্তি বরদাস্ত নয়। শনিবার, রাজ্য নির্বাচন কমিশনারকে ডেকে পাঠিয়ে এই বার্তা দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Ananda Bose)। শনিবার, সকালে থেকে মনোনয়ন জমা দেওয়া ঘিরে বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর আসে। এরপরেই দুপুরে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে (Rajiv Sinha) তলব করেন রাজ্যপাল।

সেই মতো দুপুর ২টো নাগাদ যান রাজীব সিনহা। প্রায় আধঘণ্টা রাজভবনে ছিলেন রাজ্য নির্বাচন কমিশনার। আড়াইটে নাগাদ রাজভবন ছাড়েন তিনি। এরপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল জানান, “পঞ্চায়েত নির্বাচনে কোনওরকম অশান্তি বরদাস্ত করা হবে না। নির্বাচন কমিশনারের সঙ্গে আমার কথা হয়েছে। অবাধ ও শান্তিপূর্ণ ভোটের কথা জানিয়েছি। কোনও অশান্তি বরদাস্ত করা হবে না।“

রাজভবন সূত্রে খবর, সুষ্ঠুভাবে পঞ্চায়েত ভোট করাতে পর্যাপ্ত পুলিশ রয়েছে কি না কমিশনারের থেকে তা জানতে চেয়েছেন সি ভি আনন্দ বোস। এদিকে, কেন্দ্রীয় বাহিনীর যে দাবি বিরোধীরা তুলছে, তার মোক্ষম জবাব দিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, ২০২১-এর নির্বাচনেও কেন্দ্রীয় বাহিনী ছিল। কিন্তু সেই ভোটে বিজেপির দম্ভ চূর্ণ হয়েছে। বাম-কংগ্রেস শূন্যে নেমেছে। সুতরাং আধা সেনাকে দিয়ে ভোট করিয়ে তৃণমূলকে হারানো যাবে না। আর রাজ্য পুলিশ ছাড়াও রাজ্য নির্বাচন কমিশন চাইলে অন্য রাজ্য থেকেও পুলিশ আনতে পারেন। সুতরাং পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়ে সুবিধা করতে পারবে না বিরোধীরা।

Related articles

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...