Wednesday, May 13, 2026

মেট্রো ট্র্যাকে ফাটল, আংশিক বন্ধ মেট্রো পরিষেবা!

Date:

Share post:

শহরের বুকে ফের মেট্রো বিভ্রাট (Metro Issue)। লাইনে ফাটল (Crack in Track) থাকার কারণে দুর্ঘটনা এড়াতে আংশিকভাবে বন্ধ করা হলো মেট্রো পরিষেবা (Metro Service Stopped)। বিকেল চারটে নাগাদ নিউ গড়িয়াগামী লাইনে হঠাৎ ময়দান মেট্রো স্টেশনে (Maidan Metro Station)ফাটল নজরে আসতেই মেট্রো পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্রের খবর মহাত্মা গান্ধী রোড থেকে রবীন্দ্র সরোবর (MG Road to Rabindra Sarovar) পর্যন্ত বন্ধ মেট্রো পরিষেবা। টালিগঞ্জ থেকে কবি সুভাষ (Tollygunge to New Garia) পর্যন্ত মেট্রো চলাচল করছে। অন্যদিকে গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর (Girish Park to Dakshineswar) পর্যন্ত আপ ও ডাউন মেট্রো চলাচল স্বাভাবিক রয়েছে।

একের পর এক ট্রেন দুর্ঘটনার জেরে প্রশ্নের মুখে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ রেল। এবার মেট্রো যাত্রীরাও সমস্যার মুখে পড়লেন। মেট্রো ট্র্যাকে ফাটল দেখার কারণে আপাতত মেট্রো চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ (Kolkata Metro)।

ময়দান মেট্রো স্টেশনের ডাউন লাইনে যে ফাটল দেখা গেছে ইতিমধ্যেই তা মেরামতির কাজ শুরু হয়েছে। ছুটির দিনে আচমকা মেট্রো বিঘ্নিত হওয়ায় কিছুটা হলেও সমস্যায় পড়েছেন যাত্রীরা।

 

Related articles

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হার কমল ৩.১৯ %

প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল(CBSE Result 2026)। এবছর পাশের হার অনেকটাই কমেছে। চলতি বছর পাশের হার ৮৫.২০...

ভবানীপুরের বিধায়ক হিসেবেই শপথ শুভেন্দুর, নন্দীগ্রামেও সমান উন্নয়নের প্রতিশ্রুতি

ইঙ্গিত দিয়েছিলেন আগেই। সেই মতোই বুধবার নন্দীগ্রাম বিধানসভা আসন ছেড়ে বানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু...

তিলজলাকাণ্ডে গ্রেফতার কারখানার মালিক ও ম্যানেজার

তিলজলা অগ্নিকাণ্ডে (Kolkata Factory Fire) গ্রেফতার কারখানার মালিক জাফর নিশাদ ও ম্যানেজার! মঙ্গলবার দুপুরে তপসিয়ার এক চামড়ার কারখানায়...

প্রার্থনা সংগীতে গাইতে হবে বন্দেমাতরম, স্কুলগুলিকে নির্দেশ শিক্ষা দফতরের 

জাতীয় সংগীত জনগনমণ-র পাশাপাশি স্কুলে প্রার্থনার সময় গাইতে হবে বন্দেমাতরমও (Vandemataram Song), রাজ্যের সব সরকারি স্কুলে নির্দেশিকা পাঠালো...