Sunday, February 1, 2026

স্বাস্থ্যইঙ্গিত: রাজ্যের টেলি মেডিসিন প্রকল্পে বিপুল সাফল্য

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত টেলি মেডিসিন প্রকল্প (Telemedicine Scheme) স্বাস্থ্যইঙ্গিত-এর বিপুল সাফল্য। গত ১ বছরে এই প্রকল্পের মাধ্যমে ব্রেন স্ট্রোকে (Brain Stroke) আক্রান্ত ৪০০ জন রাজ্যবাসীর জীবন রক্ষা করা সম্ভব হয়েছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর। ২০২১ সালের ডিসেম্বরে পাইলট প্রজেক্ট হিসেবে স্বাস্থ্যইঙ্গিত রাজ্যের ১২টি হাসপাতালে চালু হয়। এরপর ধীরে ধীরে রাজ্যের আরও ২৬টি হাসপাতালকে এই প্রকল্পে যুক্ত করা হয়। পরে যে সংখ্যা বেড়ে হয় ৩৮।

রাজ্যের যে ৩৮টি সরকারি হাসপাতলে এখন স্বাস্থ্যইঙ্গিতের মাধ্যমে স্ট্রোকে আক্রান্তদের চিকিৎসা করা হচ্ছে সেখানে কোনও নতুন স্ট্রোক আক্রান্ত মরণাপন্ন রোগী এলেই সিটি স্ক্যান করে রিপোর্ট পাঠানো হচ্ছে বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরো সায়ান্সে। অবস্থা বিচার করে রোগীর মাথায় জমাট বাঁধা রক্ত তরল করার প্রক্রিয়া জানিয়ে দিচ্ছে বাঙ্গুরের বিশেষজ্ঞরা। সেইমতো দেওয়া হচ্ছে জীবনদায়ী ইঞ্জেকশন। জমাট বাঁধা রক্ত গলে যেতেই মৃত্যুমুখ থেকে ফিরছেন সিংহভাগ মানুষ। উল্লেখযোগ্য বিষয় হল, ২০-৪০ হাজার টাকা দামের এই ইঞ্জেকশনগুলি এই ৩৮টি হাসপাতালে সরবরাহ করে রাজ্য‌। স্ট্রোকের রোগীরা তা পান সম্পূর্ণ বিনামূল্যে।

আরও পড়ুন- নিরাপত্তা ব্যবস্থায় জোর! রিলে রুমে ডিজিটাল তালা বসানোর সিদ্ধান্ত রেলের   

spot_img

Related articles

পিসিবির ধোঁয়াশার মধ্যেই টি২০ বিশ্বকাপ খেলা নিয়ে হাটে হাড়ি ভাঙলেন পাক অধিনায়ক

টি২০ বিশ্বকাপ (T20 World Cup) খেলা নিয়ে অনিশ্চয়তা অব্যাহত রেখেছে পিসিবি। কিন্ত হাটে হাড়ি ভেঙে দিলেন পাকিস্তানের অধিনায়ক।...

ভোটমুখী তামিলনাড়ু-কেরালা থেকে শুধু নেওয়ার ছক বিজেপির! বরাদ্দ শূন্য

বিরোধী শাসিত রাজ্য মানেই বঞ্চনা। নির্বাচনও বিজেপির সেই মানসিকতার বদল যে করতে পারে না তার প্রমাণ রাখল ২০২৬-২৭...

কেন্দ্রীয় বাজেটের লক্ষ্য ২০৪৭? বর্তমানের দিশা কোথায়

সন্দীপন দাস, বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগ, সিটি কলেজ কেন্দ্রীয় বাজেট ২০২৬–২৭-এর (Budget 2026-27) লক্ষ্য কি ২০৪৭? কিন্তু বর্তমানের দিশা...

যৌন নির্যাতনের প্রতিবাদে নাবালককে শ্বাসরোধ করে খুনের অভিযোগ! ঠাকুমার খাটের নীচে মিলল দেহ

যৌন নির্যাতনের প্রতিবাদ করায় শ্বাসরোধ করে খুন! ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ইন্দোরে (Indore)। অভিযোগ, এক নাবালককে যৌন...