Tuesday, June 2, 2026

দাবি আদায়ে বাংলার বঞ্চিত মানুষকে নিয়ে দিল্লিতে আন্দো.লন: হাবড়ায় বার্তা অভিষেকের

Date:

Share post:

বাংলায় গোহারা হেরেই রাজ্যের বকেয়া আটকে রেখেছে কেন্দ্রের মোদি সরকার। রবিবার, তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে হাবড়ায় (Habra) তোপ দাগলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। তিনি বলেন, ১০লক্ষ মানুষকে নিয়ে পঞ্চায়েত ভোটের পরেই দিল্লি (Delhi) যাবে তৃণমূল। এবছর আর যে কটা রাজ্যের বিধানসভার নির্বাচন আছে, তার সব কটাতে হারবে বিজেপি- মনে করছেন অভিষেক।

অভিষেক জানান, বাংলার বকেয়া সাড়ে সাত হাজার কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। এর প্রতিবাদে সরব হন অভিষেক। বলেন, বাংলার বঞ্চিত মানুষকে নিয়ে দিল্লিতে গিয়েই আন্দোলন করবেন।

এর পরেই এদিনই বিকেলে ঠাকুরবাড়িতে অভিষককে বাধা দেওয়ার ঘটনার নিয়ে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরকে তুলোধনা করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বলেন, যে রাস্তায় দাঁড়িয়ে অভিষেককে আটকানো হয়, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নমূলক প্রকল্পে হয়েছে। ঠাকুরবাড়ির মন্দিরে জুতো পরে উঠেছেন শান্তনুর নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানরা। এই ঘটনার তীব্র নিন্দা করেন অভিষেক। তিনি বলেন, ঠাকুরবাড়িকে কলুষিত করার শান্তনুর এই ঘটনার জবাব আগামী নির্বাচনে মানুষ দেবেন।

কোটি কোটি টাকা খরচ করে সেন্ট্রাল ভিস্তা তৈরি হয়েছে, অথচ বাংলার আবাস যোজনার টাকা দিচ্ছে না কেন্দ্র। গরিব মানুষের মাথার উপর ছাদ নেই।

আরও পড়ুন- ফ্ল্যাটের মালিককেও পরচা দেবে রাজ্যের ভূমি দফতর!

 

Related articles

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...