Saturday, April 4, 2026

নিশীথের বি.রুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অ.ভিযোগ উদয়নের

Date:

Share post:

কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। কোচবিহারের জেলাশাসকের কাছে অভিযোগ জানিয়েছেন উদয়ন। অভিযোগ, বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমাকে ঘিরে বিডিও অফিসে দিনভর বসেছিলেন কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক।

এই প্রসঙ্গে মন্ত্রী উদয়ন গুহ বলেন, নির্বাচনের কোনো বিধির তোয়াক্কা না করে নিশীথ প্রামাণিক সারাদিন বসেছিলেন বিডিওর অফিস ঘরে। কার্যত এমন পরিস্থিতি হয় যে বিডিওকে অন্য ঘরে গিয়ে সরকারি কাজ করতে হয়েছে। অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের গাড়িসহ ২২ টি গাড়ির কনভয় নিয়ে নিশীথ প্রামাণিক গিয়েছিলেন বিডিও অফিসে। বহিরাগতদের সেই গাড়িতে নিয়ে বিডিও অফিসে গিয়েছিলেন নিশীথ৷ উদয়ন গুহের আরও অভিযোগ কেন্দ্রের এই মন্ত্রী দিনহাটা ২ নম্বর ব্লকের কোনো ভোটারই নন। তিনি দিনহাটা ১ নম্বর ব্লকের ভোটার। অথচ মনোনয়ন শুরু থেকে শেষ পর্যন্ত বিডিওর ঘর দখল করে বসেছিলেন তিনি। উদয়ন গুহ জানান নির্বাচন কমিশনকে এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য তিনি আবেদন জানিয়েছেন। কোচবিহার জেলাশাসককে ফোন করে এব্যাপারে অভিযোগ জানানোর পাশাপাশি সরকারি অফিসে ঢুকে কেন্দ্রীয় মন্ত্রী যেভাবে প্রভাব ফেলছেন তার ভিডিও জেলা পুলিশ সুপারকে পাঠিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।

আরও পড়ুন- দাবি আদায়ে বাংলার বঞ্চিত মানুষকে নিয়ে দিল্লিতে আন্দো.লন: হাবড়ায় বার্তা অভিষেকের

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...