Wednesday, May 13, 2026

WTC ফাইনালে ভারতের লজ্জাজনক ব‍্যাটিং, বিরাটদের তুলোধনা গাভাস্করের

Date:

Share post:

বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে লজ্জাজনকভাবে হারে ভারত। প‍্যাট কামিন্সদের কাছে ২০৯ রানে রোহিত শর্মার দল। আর এই হারের পর প্রাক্তনদের সমালোচনার মুখে পরে টিম ইন্ডিয়া। কাঠগড়ায় দাঁড়ায় ভারতের ব‍্যাটিং লাইন-আপ। আর এবার এই হারের পর বিরাট কোহলিদের তীব্র নিন্দা করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর।

অজিদের কাছে লজ্জাজনক হারের পর গাভাস্কর বলেন,” ভারতীয় ব্যাটিংয়ে পুরো বিপর্যয় নেমে এসেছিল। ভারতের ব্যাটিং হাস্যকর ছিল। বিশেষ করে শট নেওয়ার ক্ষেত্রে। আমরা চেতেশ্বর পুজারার কাছ থেকে কিছু সাধারণ মানের শট দেখেছি। কোনও ক্রিকেটার এমন শট খেলবে, এমন আশাও করা যায় না। হয়তো ওকে কেউ বারবার স্ট্রাইক রেটের কথা বলেছিল। ফলে ও সেই মতো খেলতে গিয়ে বাজে শট খেলেছে। এমন কী সাত উইকেট হাতে নিয়ে একটি সেশনও টিকতে পারল না ভারত।”

এদিকে মাত্র ৪৯ রানে আউট হন বিরাট। কোহলির আউট নিয়েও মন্তব্য করেন গাভাস্কর। তিনি বলেন, “এটি ছিল খুবই সাধারণ শট ছি।অফস্টাম্পের বাইরে। তার আগে পর্যন্ত বাইরের বল ছেড়ে দিচ্ছিল বিরাট। হয়তো ও সচেতন হয়ে পড়েছিল যে, অর্ধশতরান করতে আর এক রান দরকার। এমন ঘটে, যখন কেউ মাইলফলকের কাছাকাছি থাকে। টেস্টে ব্যাটিংয়ের সময় নিজের রানের কথা মাথায় রাখা উচিত নয়। বিরাট বাজে শট খেলেছে। কোহলিকে জিজ্ঞেস করা উচিত, ও কোন শট খেলেছে। একটা ম্যাচ জিততে হলে একটা লম্বা ইনিংস দরকার। সেটা নিয়ে এত কথা বলে ও। অথচ অফস্টাম্পের বাইরে, অত দূরের বল খেললে লম্বা ইনিংস হবে কী ভাবে।”

এখানেই না থেমে গাভাস্কর আরও বলেন, “আমি মনে করি, ব্যাটারদের যখন মাথায় ঘুরতে থাকে যে, তারা একটি ল্যান্ডমার্কের কাছাকাছি রয়েছে, তখনই তারা সেই ল্যান্ডমার্কে পৌঁছতে কিছু করার চেষ্টা করে। তাই আমরা দেখেছি যে, জাদেজা প্রথম ইনিংসে ৪৮ রানে বেশ ভালো ব্যাট করছিল। এবং তখনই ও রান নিতে মরিয়া হয়ে স্লিপে ক্যাচ গিয়ে বসে। ও যদি যখন ৪৮ রানে না থাকত, তবে হয়তো ওই বলটি খেলতই না। ”

আরও পড়ুন:WTC ফাইনালে ভারত হারতেই টুইটারে ক্ষোভ প্রকাশ সচিনের, প্রথম একাদশ নিয়ে তুললেন প্রশ্ন

 

Related articles

প্রধানমন্ত্রীর পথে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন শুভেন্দু, বিধানসভার সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রবেশ মুখ্যমন্ত্রীর

জ্বালানি বাঁচানোর আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister)। সেই মতো বিধায়ক হিসাবে শপথ গ্রহণের আগেই বড় সিদ্ধান্ত নিলেন...

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...