Wednesday, March 18, 2026

দুদিনেই সুপারহিট “সরাসরি মুখ্যমন্ত্রী’, রেকর্ড ফোন কল

Date:

Share post:

২ দিনে ১২ হাজার ফোন কল! ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ কর্মসূচির শুরুতেই ফোনের বন্যা। প্রসঙ্গত, সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনে তা দ্রুত নিষ্পত্তির উদ্দ্যেশ্যে চালু হয়েছে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ কর্মসূচি। ৮ জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেন কর্মসুচির। তার পর থেকেই বিপুল সংখ্যক ফোন আসতে শুরু করেছে সরাসরি মুখ্যমন্ত্রীর নম্বরে।

নবান্ন সূত্রে খবর মাত্র ২ দিনে ফোনের সংখ্যা ছাড়িয়েছে ১২ হাজার। নানাবিধ সমস্যা ছাড়াও নানা তথ্য জানতেও এসেছিল ফোন। ইতিমধ্যেই অধিকাংশ সমস্যার সমাধানও করে ফেলেছে রাজ্য সরকার।মূলত বিভিন্ন সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্প, সরকারি হাসপাতালে ভর্তি সংক্রান্ত বিষয়ে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ অভিযোগ জানিয়েছেন বলে সূত্রের খবর। বাঁকুড়ার পাত্রসায়রে ‘নবজোয়ার’ কর্মসূচির এক সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ কর্মসূচির কথা জানান মুখ্যমন্ত্রী। ৯১৩৭০৯১৩৭০ নম্বরে ফোন করে তাঁর প্রতিনিধিকে সমস্যার কথা জানানো যাচ্ছে।

আরও পড়ুন- জিএসটি নিয়ে অনিয়ম রুখতে বড় পদক্ষেপ রাজ্যের, ৩৭ হাজার ভুয়ো সংস্থার অ্যাকাউন্ট বাতিল

দিদির দূত, দিদিকে বলো-র মতো কর্মসূচি ছিল দলীয় কর্মসূচি। কিন্তু ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ একটি প্রশাসনিক কর্মসূচি। ব্যাক্তিগত সমস্যার পাশাপাশি প্রশাসনিক নানা সমস্যার আগে ইমেল বা চিঠি দিয়ে জানাতে হত। এখন থেকে ফোনেই তা জানানো যাবে।

spot_img

Related articles

মেহেন্দির রঙে বাড়ছে জল্পনা, এবার কি ছাদনাতলায় দেব-রুক্মিণী!

দীর্ঘদিনের প্রেম। কিন্তু বিয়ে করবেন কবে? টলিউডের পাওয়ার কাপল দেব (Dev)-রুক্মিণীকে (Rukmini) নিয়ে এই প্রশ্ন দীর্ঘদিনের। আর সব...

দিল্লি অগ্নিকাণ্ডে মৃত ৯: আর্থিক সহায়তা ঘোষণা প্রধানমন্ত্রীর, তদন্তের নির্দেশ রেখার 

দিল্লির পালাম মেট্রো স্টেশন সংলগ্ন এক বহুতলে বিধ্বংসী (Delhi Fire Tragedy) অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ শিশুসহ...

বাংলায় বিজেপি মূষিকের থেকেও ছোট হয়ে যাবে: দাবি কংগ্রেস সাংসদ অভিষেক মনু সাংভির

শাসক থেকে বিরোধী একাধিক দল বিধানসভা নির্বাচনে বাংলায় প্রার্থী ঘোষণা করে দিয়েছে। একমাত্র শাসকদল তৃণমূল কংগ্রেস সব আসনে...

বিশ্বকাপ দেখা যাবে ইউটিউবেও! একগুচ্ছ নয়া নিয়ম আনছে ফিফা

ঢাকে কাঠি পড়ে গিয়েছে ফিফা ফুটবল বিশ্বকাপের(FIFA World Cup)। আগামী কয়েক মাস পরই ফুটবলের মহা যুদ্ধ। এবার অংশগ্রহণকারী...