Wednesday, May 20, 2026

ভোটের মুখে মোদি সরকারের ‘চাল’! বাংলার জন্য প্রায় ৯ হাজার কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের

Date:

Share post:

পঞ্চায়েত ভোটের মুখে মোদি সরকারের চাল। এতদিন আটকে রেখে বাংলার জন্য প্রায় ৯ হাজার কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র। কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রে খবর, মূলধন খাতে ব্যয়, উন্নয়ন প্রকল্প খাতে অর্থের জোগান ও জনকল্যাণ কর্মসূচিতে ব্যয়ের জন্য বরাদ্দ করা হয়েছে।

দীর্ঘদিন ধরেই বাংলার বকেয়া আটকে রেখেছে কেন্দ্রে মোদি সরকার। আর তার পিছনে মূল ষড়যন্ত্রকারী বঙ্গ বিজেপি। তারাই দিল্লিতে গিয়ে দরবার করে বাংলার উন্নয়নমূলক প্রকল্পের টাকা আটকে দেওয়ার তদ্বির করেছে। সামনেই পঞ্চায়েত ভোট। ইতিমধ্যে দিন ঘোষণা হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বাংলার প্রাপ্য আটকে রাখা পঞ্চায়েত ভোটে বিজেপির প্রচারে নেতিবাচক প্রভাব ফেলবে। এটা বুঝেই এবার প্রায় ৯ হাজার কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার।

অতীতে দেখা গিয়েছে, কোনও খাতে কেন্দ্র অর্থ বরাদ্দ করলেই রাজ্য বিজেপি কেন্দ্রের দ্বারস্থ হয়েছে। তার পর সেই বরাদ্দ স্থগিত রাখার বা কোনও কারণ দেখিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। যেমন আবাস যোজনা খাতে ৮২০০ কোটি টাকা বরাদ্দ হওয়ার পরও, তা আদতে বাংলা পায়নি। কারণ, তালিকা তৈরির সময় দুর্নীতির কারণ দেখিয়ে তা স্থগিত রাখা হয়েছে।
তবে এবার যে খাতে রাজ্যকে ৮৮৯৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তা হল রাজ্যের হকের পাওনা। কেন্দ্রীয় সরকার রাজ্য থেকে যে করগুলি আদায় করে তার একাংশ সেই রাজ্যের পাওনা। সেই খাতে সবকটি রাজ্য মিলিয়ে মোট ১ লক্ষ ১৮ হাজার ২৮০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আয়তন ও অধিক কর আদায়ের কারণে তার মধ্যে সবচেয়ে বেশি টাকা পেয়েছে উত্তরপ্রদেশ। যোগীর রাজ্য পেয়েছে ২১২১৮ কোটি টাকা।

আরও পড়ুন- জিএসটি নিয়ে অনিয়ম রুখতে বড় পদক্ষেপ রাজ্যের, ৩৭ হাজার ভুয়ো সংস্থার অ্যাকাউন্ট বাতিল

পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী, মোট কর আদায়ের ৪২ শতাংশ রাজ্যের পাওয়ার কথা। আগে কেন্দ্রীয় অনুদানে চলা প্রকল্পের সংখ্যা বেশি ছিল। পরে পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশে বলা হয়, সবার পায়ের জুতোর মাপ সমান নয়। যে রাজ্যের যেমন চাহিদা সেখানে তেমন উন্নয়ন প্রকল্প রচনার অধিকার ওই রাজ্যের রয়েছে। সুতরাং রাজ্যের হাতে অধিকতর অর্থ দেওয়া হোক। যাতে রাজ্য তার নিজের মতো প্রকল্প তৈরি করে অর্থ বরাদ্দ করতে পারে। মঙ্গলবার ওই খাতেই ৯ হাজার কোটি টাকা বরাদ্দ পেয়েছে বাংলা।

 

Related articles

চন্দ্রনাথ খুনে পঞ্চম গ্রেফতারি: আবার সেই যোগীরাজ্যের যোগ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে আবারও সাফল্য। রাজ্য পুলিশের পরে এবার সিবিআই-এর (CBI) সাফল্য...

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...