Wednesday, May 13, 2026

শিয়রে বিপর্যয়!ঘূর্ণিঝড়ের মোকাবিলায় তৎপর এনডিআরএফ

Date:

Share post:

আরব সাগরে কিছুটা শক্তিক্ষয় করেছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’।তবে তাতেও যে দুর্যোগ নেই তা নয়। মৌসম ভবন জানিয়েছে, ‘বিপর্যয়’ এখনও আরব সাগরে প্রবল ঘূর্ণিঝড় রূপে অবস্থান করছে। গত দু’দিনে তা অতি প্রবল পর্যায়ে পৌঁছে গিয়েছিল।মঙ্গলবার সকালে খানিকটা হলেও শক্তিক্ষয় করেছে বিপর্যয়।

আরও পড়ুনঃডাম্পারের সঙ্গে লরির মুখোমুখি সং*ঘর্ষে মৃ*ত্যু ২ গাড়ির চালক! আ*হত ২


মৌসম ভবন তরফে খবর, এই মুহূর্তে ‘বিপর্যয়’ উত্তর-পূর্ব আরব সাগরে পোরবন্দর থেকে ২৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে রয়েছে। বৃহস্পতিবার পাকিস্তান সংলগ্ন গুজরাটের উপকূলে আছড়ে পড়ার কথা ‘বিপর্যয়ের’। জখৌ বন্দরের উপর দিয়ে যেতে পারে এই ঘূর্ণিঝড়। গুজরাটের উপকূলবর্তী এলাকায় ইতিমধ্যেই এই নিয়ে কড়া সতর্কতা জারি করা হয়েছে। মৌসম ভবন সৌরাষ্ট্র এবং কচ্ছ উপকূলে আপাতত কমলা সতর্কতা জারি করেছে। ইতিমধ্যে সেখানে পৌঁছে গিয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। আমদাবাদ, ভাবনগর, রাজকোট, গান্ধীধামে খোলা হয়েছে একাধিক কন্ট্রোল রুম। ঝড়ের গতিবিধির দিকে নজর রেখেছে মৌসম ভবন।
এদিকে ‘বিপর্যয়ের’ জেরে মঙ্গলবার সকাল থেকে মুম্বই সংলগ্ন আরব সাগরে প্রবল জলোচ্ছ্বাস। যার উচ্চতা স্বাভাবিকের চেয়ে বেশ খানিকটা বেশি। জলোচ্ছ্বাস দেখা গিয়েছে দ্বারকাতেও। নিষেধাজ্ঞা অমান্য করে জুহুর সমুদ্রসৈকতে স্নানে নেমে তলিয়ে যায় ছ’জন। তাঁদের মধ্যে দু’জনকে উদ্ধার করেন স্থানীয়রা। তবে বাকি দু’জনের খোঁজ পাওয়া যাচ্ছে না এদিকে, আবহাওয়ার কারণে উত্তর-পশ্চিম রেল একাধিক ট্রেন বাতিল করেছে। ‘বিপর্যয়ের’ প্রভাব পড়েছে বিমান পরিষেবাতেও।
এদিকে, ঘূর্ণিঝড়ের ব্যাপকতা বেশ তীব্র হবে বলেই মনে করা হচ্ছে। গুজরাট, মুম্বই-সহ পাকিস্তানের উপকূল এলাকায় যুদ্ধকালীন তৎপরতায়  বিপদসঙ্কুল এলাকার বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

Related articles

২০ মে সারাদেশে বন্ধ থাকবে ওষুধের দোকান! ধর্মঘটের ডাক AIOCD-এর

২০ মে (বুধবার) দেশজুড়ে ওষুধ ধর্মঘটের ডাক দিল অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস (AIOCD)। এই ধর্মঘটে...

ঝড়-বৃষ্টির দুর্যোগ কাটিয়ে রাজ্যে বাড়ছে তাপমাত্রা!

কালবৈশাখীর আমেজ এখন অতীত, ভরা গ্রীষ্মের মরশুমে উষ্ণতা বৃদ্ধির সম্ভাবনা রাজ্যের সব জেলায়। কলকাতাসহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস...

মোহনবাগান মানেই টুটু বোস: প্রয়াত প্রাক্তন সভাপতিকে শেষ শ্রদ্ধা জানিয়ে পরিবারকে সমবেদনা মুখ্যমন্ত্রীর

মোহনবাগানের প্রাক্তন সভাপতি (Former Mohun Bagan President) স্বপনসাধন বোসের (SwapanSadhan Bose) মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবলমহল। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ...

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হার কমল ৩.১৯ %

প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল(CBSE Result 2026)। এবছর পাশের হার অনেকটাই কমেছে। চলতি বছর পাশের হার ৮৫.২০...