Wednesday, June 24, 2026

বিরাটের অধিনায়কত্ব ছাড়া নিয়ে মুখ খুললেন সৌরভ, বললেন, বিসিসিআই কখনোই চায়নি কোহলি নেতৃত্ব ছাড়ুক

Date:

Share post:

ফের একবার বিরাট কোহলির অধিনায়কত্ব ছাড়া নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সৌরভ বলেন, বিসিসিআই কখনওই চায়নি যে বিরাট কোহলি টেস্টের অধিনায়কত্ব ছাড়ুক।বিরাটের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সম্পর্ক মধুর না তা ভালোই টের পাওয়া যায়। বিরাটের অধিনায়কত্ব ছাড়ার থেকেই এই তিক্ততা।অধিনায়কত্ব থেকে সরে যাওয়ার জন‍্য সৌরভ গঙ্গোপাধ্যায়ের ওপরই দোষ চাপিয়েছিলেন বিরাট। সেই সময় বোর্ডের সভাপতি ছিলেন সৌরভ। আর এবার আবারও এই বিষয় নিয়ে ফের মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

এক সাক্ষাৎকারের সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন,” বিরাট কোহলি যে অধিনায়কত্ব ছেড়ে দেবে, তারজন্য তৈরি ছিল না বিসিসিআই। দক্ষিণ আফ্রিকার সফররের পর এমনটা যে ঘটবে, কেউ ভাবেনি। বিরাট একাই জানে কেন ও টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়েছিল। এটা নিয়ে কোনও কথা হয়নি। এর মাঝে বিরাট টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়ে দেয়। এদিকে নির্বাচকদের কাউকে তো অধিনায়ক পদে নিয়োগ করতে হবে। সেই সময় রোহিত শর্মাই সেরা বিকল্প ছিল। তাই তাঁকেই অধিনায়ক করা হয়।”

উল্লেখ্য, ২০২১ সালের টি-২০ বিশ্বকাপের আগে বিরাট ঘোষণা করেন যে তিনি ওই টুর্নামেন্ট শেষে টি-২০ দলের অধিনায়কত্ব ছেড়ে দেবেন। এরপর একদিনের দলের অধিনায়কত্ব হারান বিরাট। দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের হারের পর ২০২২ সালের টেস্ট দলের অধিনায়কত্ব নিজে থেকেই ছেড়ে দেন কোহলি।

আরও পড়ুন:সুনীলের গোলে ভানুয়াতুকে ১-০ গোলে হারাল টিম ইন্ডিয়া

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...