Wednesday, June 3, 2026

গ্রাহক সেজে ঢুকে সিনেমার কায়দায় ব্যাঙ্ক লুঠ! সিসিটিভির হার্ডডিস্কও খুলে নিল দুষ্কৃতীরা

Date:

Share post:

গ্রাহক সেজে ব্যাঙ্কে ঢুকে লুঠ! সিনেমার মত ছক কষে ব্যাঙ্ককর্মীদের ভয় দেখিয়ে শৌচালয়ে আটকে রেখে লুঠপাট চালাল একদল দুষ্কৃতী।মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে সিউড়ির রবীন্দ্রপল্লিতে একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কে । ঘটনাস্থলে ডিএসপি’র নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী উপস্থিত হয়েছে।

আরও পড়ুনঃশিয়রে বিপর্যয়!ঘূর্ণিঝড়ের মোকাবিলায় তৎপর এনডিআরএফ


মঙ্গলবার সকালে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কটির দরজা খোলামাত্রই গ্রাহক সেজে ছ’জন ব্যাঙ্কে ঢুকে পড়ে। এরপর দু’জন কোষাধ্যক্ষের মাথায় বন্দুক ঠেকিয়ে হুমকি দেয় তারা। সিনেমার কায়দায় ভয় দেখিয়ে ব্যাঙ্ক কর্মীদের ঢুকিয়ে দেওয়া আধিকারিকদের শৌচালয়ে। এরপর লুটপাট চালায় তারা। দু’টি ব্যাগে নগদ টাকা এবং গয়নাগাটি ঢুকিয়ে নেয়। প্রায় ১৫ মিনিট ধরে চলে অপারেশন। এমনকি পালানোর সময় সিসিটিভির হার্ডডিস্ক খুলে নিয়ে ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয় তারা।
খবর পেয়ে ডিএসপি’র নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। ডাকাতির খবর পেতেই ঘটনাস্থলে যান জেলার পুলিশ সুপার রাজ নারায়ণ মুখোপাধ্যায়। প্রাথমিকভাবে পুলিশের দাবি, নগদ ৩০ লক্ষ টাকা এবং ঋণের জন্য জমা দেওয়া সোনার গয়না চুরি হয়েছে। কে বা কারা এইকাজ করল, তা খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত। ইতিমধ্যেই ব্যাঙ্ক চত্বরে থাকা একটি সংস্থার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ।

Related articles

হাওড়ায় ড্রেনের জলে তলিয়ে মর্মান্তিক মৃত্যু কিশোরের, উদ্ধার দেহ

ড্রেনের জলে ডুবে মৃত্যু! মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) লিলুয়ার বেলগাছিয়া ভাগাড় (Lilua Belgachia Bhagar) এলাকায়। বুধবার...

ফিরহাদের পদত্যাগের ইচ্ছাপ্রকাশ, সম্মতি নেত্রীর

কলকাতা পুরসভার ক্ষেত্রেও এই ঘটনা ঘটছে বারবার। এই পরিস্থিতিতে মেয়র ফিরহাদ হাকিম দলনেত্রীকে বিষয়টি ব্যাখ্যা করেন। এবং সম্মানজনক...

তৃণমূল থেকে বহিষ্কৃত ঋতব্রতই বিধানসভায় ‘বিরোধী দলনেতা’! মমতাকে পরামর্শদাতা চান বিদ্রোহী বিধায়করা

তাঁরা তৃণমূল কংগ্রেসের বিধায়ক। মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee) তাঁদের দলনেত্রী। বুধবার, দিনভর টানাপোড়েনের পরে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতার...

কলেজ স্ট্রিটের উচ্ছেদ-আতঙ্ক নিয়ে দ্বিমত বিক্রেতারা, প্রতিবাদে বই প্রেমীরা

পালা বদলের পরই একাধিক রেল স্টেশন সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে হকার উচ্ছেদ। তার রেশ ধরে বিগত...