Friday, June 26, 2026

WTC ফাইনাল অতীত, ঘোষণা হয়ে গেল ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফরের সূচি

Date:

Share post:

সদ‍্য শেষ হয়েছে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনাল। আর এরই মাঝে ঘোষণা হয়ে গেল ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফরের সূচি। সূচি ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড। আগামী ১২ জুলাই থেকে শুরু হচ্ছে এই সফর। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি টেস্ট, তিনটি একদিনের সিরিজ এবং পাঁচটি টি-২০ সিরিজ খেলবে রোহিত শর্মারা।

টেস্ট দিয়ে শুরু ওয়েস্ট ইন্ডিজ সফর। ১২ জুলাই প্রথম ম‍্যাচে নামবে বিরাট কোহলিরা। ২০ জুলাই দ্বিতীয় টেস্ট। ম্যাচ দু’টি হবে যথাক্রমে ডোমিনিকা এবং ত্রিনিদাদে। দু’টি টেস্টই পরের মরশুমের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত। ২৭ জুলাই থেকে শুরু হবে একদিনের সিরিজ। ২৯ জুলাই দ্বিতীয় এবং ১ আগস্ট তৃতীয় একদিনের ম‍্যাচ। প্রথম দু’টি একদিনের ম্যাচ হবে বার্বাডোজে। তৃতীয় ম্যাচটি হবে ত্রিনিদাদে। ৩ আগস্ট থেকে শুরু টি-২০ ম্যাচ। যা হবে ত্রিনিদাদে। দ্বিতীয় টি-২০ ম‍্যাচটি হবে ৬ আগস্ট। ৮ আগস্ট তৃতীয় টি-২০ ম‍্যাচ। ১২ এবং ১৩ আগস্ট রয়েছে টি-২০ সিরিজের শেষ দু’টি ম্যাচ।

আরও পড়ুন:বিরাটের অধিনায়কত্ব ছাড়া নিয়ে মুখ খুললেন সৌরভ, বললেন, বিসিসিআই কখনোই চায়নি কোহলি নেতৃত্ব ছাড়ুক


 

Related articles

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...