Sunday, May 17, 2026

গল্ফগ্রিনে ঘরোয়া অনুষ্ঠানে বাবাকে ছু*রি দিয়ে খু*নের চেষ্টা ছেলের!

Date:

Share post:

যা কখনও স্বপ্নেও ভাবেননি, সেটাই ঘটল। ঘরোয়া আড্ডা চলাকালীন বাবাকে খুনের চেষ্টা করল খোদ ছেলে।শহরের বুকে গল্ফগ্রিনের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় ওই পরিবারের সদস্যরা পানভোজনের আসর বসিয়েছিলেন। সেখানেই হঠাৎ পিতা-পুত্রের মধ্যে ঝগড়া শুরু হয়।হঠাৎই বাবার উপর ছুরি নিয়ে চড়াও হন ছেলে।

পরিবারের তরফে গল্ফগ্রিন থানায় খুনের চেষ্টার মামলা দায়ের হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি যখন ঘটে  তখন বাবা এবং ছেলে দু’জনেই মত্ত অবস্থায় ছিলেন। সোমবার রাতের এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন গল্ফগ্রিনের বাসিন্দা ৬২ বছর বয়সের জোসেফ ডিক্রুজ। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে বাঙুর হাসপাতালে, পরে এসএসকেএমে ভর্তি করানো হয়। গল্ফগ্রিন থানা সূত্রে জানা গিয়েছে, খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছে জোসেফের কনিষ্ঠ পুত্র শেন ডিক্রুজকে। গল্ফগ্রিনের বাড়ি থেকে পুলিশ ছুরিটি উদ্ধার করেছে।

গল্ফগ্রিনের ইসমাইল স্ট্রিটে জোসেফের বাড়ির এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সেখানেই চলছিল পারিবারিক আড্ডা এবং পানভোজন। সেখানেই এই ঘটনাটি ঘটে।

Related articles

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...