Monday, March 16, 2026

বেঙ্গালুরুতে মাকে খু.ন বাংলার যুবতীর!

Date:

Share post:

মা আর মেয়ের মধ্যে কোনোদিনই বনিবনা ছিল না, প্রতিদিন অশান্তি লেগেই থাকতো। কিন্তু তার জেরে যে মেয়ে এত বড় কাণ্ড ঘটাবেন তা দুঃস্বপ্নেও ভাবতে পারেননি পরিজনরা। মায়ের সঙ্গে মতের মিল না হওয়ায় এবার মাকে মেরে (Daughter killed mother) থানায় আত্মসমর্পণ অভিযুক্ত মেয়ের। সোমবার এই ঘটনা ঘটেছে বেঙ্গালুরুতে (Bengaluru)।

অভিযুক্ত মহিলার আসল বাড়ি পশ্চিমবঙ্গে। কর্মসূত্রে বেঙ্গালুরুতে নিজের পরিবার নিয়ে একটি ফ্ল্যাটে থাকা শুরু করেন ৩৯ বছর বয়সি ওই অভিযুক্ত মহিলা। পুলিশ সূত্রে খবর অভিযুক্ত পেশায় ফিজিয়োথেরাপিস্ট। প্রতিবেশীরা জানান, মায়ের সঙ্গে মেয়ের নিত্য ঝগড়া, ঝামেলা চলত। সোমবার রাগের মাথায় মেয়ে মাকে খুন করেন। এরপর মায়ের দেহ সুটকেসে ভরে তা নিয়ে অভিযুক্ত মেয়ে বেঙ্গালুরুর একটি থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। অভিযুক্ত বিবাহিত, যদিও ঘটনার সময় তাঁর স্বামী বাড়ি ছিলেন না বলে জানা যায়। ঐ মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।

 

spot_img

Related articles

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...

IPL 2026: হাঁটতেই পারছেন না! হর্ষিতের বিকল্পের সন্ধান শুরু কেকেআরের

আইপিএল(IPL) শুরু হতে কয়েক সপ্তাহ বাকি। হর্ষিত রানাকে(Harshit Rana) নিয়ে আশঙ্কা ক্রমশ বাড়ছে কেকেআরের। গুরুতর চোট পাওয়া হর্ষিত...

বিবাহ বহির্ভূত সম্পর্ক মানেই বিয়ে নয়! ৭৩ বছরের বৃদ্ধকে খালাস হাইকোর্টের 

৬৬ বছরের বৃদ্ধা স্ত্রী! জীবিত থাকার পরেও স্বামী অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কে রয়েছেন এমনটাই অভিযোগ তুলে ৭৩...

দিলীপকে খড়্গপুর ফিরিয়ে প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, নন্দীগ্রামে ভরসা না রেখে ভবানীপুরেও লড়বেন শুভেন্দু

পায়ের তলায় মাটি নেই বুঝতে পেরে ফের আদিতে ফিরছে বিজেপি (BJP)। প্রথমে রাজ্য সভাপতি আদি বিজেপি শমীক ভট্টাচার্য,...