Tuesday, March 17, 2026

ধাক্কা সামলে ৪১৮ পয়েন্ট বাড়ল সেনসেক্স, এক লক্ষ পেরলো MRF শেয়ারের দাম

Date:

Share post:

🔹সেনসেক্স ৬৩,১৪৩.১৬ (⬆️ ০.৬৭%)

🔹নিফটি ১৮,৭১৪.১৫ (⬆️ ০.৬২%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে অবশেষে আশার আলো দেখাচ্ছে শেয়ার বাজার(share market)। গত কয়েক মাস লাগাতার নিম্নমুখী হওয়ার পর আশার আলো দেখাচ্ছে বাজার। মঙ্গলবার এক ধাক্কায় অনেকটা ঊর্ধ্বমুখী হয়ে ৬৩ হাজারের গণ্ডি পেরিয়ে গেল সেনসেক্স(Sensex)। এদিন ৪১৮ পয়েন্ট বাড়ল সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি(Nifty) বেড়েছে ১১৪ পয়েন্ট। এছাড়াও আজকের দিনে রেকর্ড গড়ে সর্বোচ্চ স্থানীয় উঠেছে এমআরএফের(MRF) শেয়ার। ৫২ সপ্তাহের নিরিখে এক লক্ষের গণ্ডি পার করেছে এই শেয়ার।

সোমবার বাজার খোলার পর থেকে ঊর্ধ্বমুখী হতে থাকে সেনসেক্সের সূচক। দিনের শেষে দেখা যায় ৪১৮ পয়েন্ট বেড়ে ৬৩ হাজারের গণ্ডি পেরিয়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৪১৮.৪৫ পয়েন্ট বা ০.৬৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৩,১৪৩.১৬। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, এদিন নিফটি(Nifty) ১১৪.৬৫ পয়েন্ট বা ০.৬২ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৮,৭১৪.১৫। অন্যদিকে দেশের সবচেয়ে দামি এমআরএফ-এর শেয়ার রিপোর্ট বলছে, এদিন বাজার খোলার সময় এই শেয়ারের দাম ছিল ৯৯১৫০.২০ টাকা। কিছুক্ষণের মধ্যেই এক লক্ষের গণ্ডি ছাড়িয়ে দাম পৌঁছে যায় ১০০৪৩৯.৯৫। অবশ্য বাজার বন্ধ হওয়ার সময় এই দাম কিছুটা নেমে দাঁড়ায় ৯৯৯৯২.৮৫ ‌টাকায়।

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...