Saturday, June 6, 2026

মুশকিল আসান: অভিষেককে জানানোর পরেই আরামবাগের তেলুয়ায় শুরু রাস্তা তৈরির কাজ

Date:

Share post:

তৃণমূলে (TMC) নবজোয়ার কর্মসূচিতে বাংলার বিভিন্ন প্রান্তে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কাছে বিভিন্ন অভাব-অভিযোগের কথা জানাচ্ছেন স্থানীয়রা। সাধ্য মতো তাঁর সমাধানের পথ করে দিচ্ছেন তৃণমূল সাংসদ। হুগলিতেও রীতিমতো রাস্তায় শুয়ে সমস্যার কথা অভিষেককে জানিয়ে ছিলেন স্থানীয় বৃদ্ধ। কয়েকদিনের মধ্যেই রাস্তা তৈরির প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়ে গেল।

হুগলির (Hoogli) আরামবাগের বাতানল গ্রাম পঞ্চায়েতের তেলুয়া এলাকায় জনসংযোগ যাত্রার সময় রাস্তায় শুয়ে এক বৃদ্ধ শিক্ষক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এলাকার রাস্তার সমস্যার কথা জানিয়েছিলেন। ওই শিক্ষকের সঙ্গে এলাকার মহিলারাও জানান সমস্যার কথা। তখনই বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেন অভিষেক। এবার তাঁর নির্দেশে নতুন রাস্তা পেতে চলেছে গ্রামের মানুষজন। স্থানীয়রা জানান, অভিষেককে জানাতেই রাতারাতি মুশকিল আসান। দুটি রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল। যার মোট দৈর্ঘ্য প্রায় এক কিলোমিটার। এরপরই চটজলদি রাস্তার কাজের আশ্বাস মেলায় খুশি গ্রামের মানুষজন।

আরও পড়ুন- সুষ্ঠুভাবে পঞ্চায়েত নির্বাচন পরিচালনার জন্য পর্যবেক্ষক নিয়োগ রাজ্য নির্বাচন কমিশনের

নব জোয়ার কর্মসূচিতে তেলুয়ায় জনসভা করতে গিয়েছিলেন অভিষেক। তখনই ওই গ্রামের বৃদ্ধ শিক্ষক নবকুমার গুপ্ত অভিষেকের কনভয়ের সামনে শুয়ে পড়ে ওই রাস্তা তৈরি আবেদন জানিয়েছিলেন। ওই শিক্ষকের সঙ্গে ছিলেন এলাকার মহিলারাও। তখনই অভিষেক তাঁদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরপরেই হুগলি জেলা পরিষদের ইঞ্জিনিয়াররা তড়িঘড়ি ওই বেহাল রাস্তা পরিদর্শনে যান।

এই বিষয়ে প্রাক্তন শিক্ষক নবকুমার গুপ্ত বলেন, দীর্ঘ কয়েক বছর গ্রামের রাস্তার বেহাল অবস্থা ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভায় এসেছিলেন। তখনই গাড়ির সামনে অভিযোগ জানানোর পরেই সমস্যার আশ্বাস দিয়েছিলেন। অভিষেককে কাছে পেয়ে আপ্লুত স্থানীয়রা।

 

 

Related articles

তীব্র গরম থেকে বিকেলে মিলতে পারে মুক্তি? বড় আপডেট আবহাওয়ার

শুক্রবার সকালের কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া উধাও শনিবার। সকাল থেকেই তীব্র গরম; সঙ্গে ঘাম প্যাচপ্যাচে দক্ষিণবঙ্গ। এই অস্বস্তি আর...

বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে আজ মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক

দীর্ঘদিন ধরে জমি জট, প্রশাসনিক অনুমোদন এবং কেন্দ্র-রাজ্যের সমন্বয়হীনতার কারণে থমকে থাকা পশ্চিমবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্প নিয়ে...

রাজ্যের সব ধরনের মাদ্রাসার বিস্তারিত রিপোর্ট তলব নবান্নের

রাজ্যের সমস্ত স্বীকৃত, অস্বীকৃত, সরকারি অনুদানপ্রাপ্ত এবং সম্পূর্ণ বেসরকারিভাবে পরিচালিত মাদ্রাসার (Madrasah) বিস্তারিত তথ্য সংগ্রহ করতে জেলাশাসকদের নির্দেশ...

আজ দিল্লির যন্তরমন্তরে ‘ককরোচ সমাবেশ’! রাজধানী ঘিরে কড়া নিরাপত্তা

আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে রাজধানীর রাজপথে প্রথম সমাবেশ করতে চলেছে সোশ্যাল মিডিয়ায় সাড়া জাগানো যুব সংগঠন ‘ককরোচ জনতা...