Tuesday, March 17, 2026

শুভেন্দুর কনভয় দু*র্ঘটনায় মৃ*ত্যু, দ্রুত রিপোর্ট তলব হাইকোর্টের

Date:

Share post:

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের গাড়ির ধাক্কায় মৃত্যু হয় ইসরাফিল খান নামে এক ব্যক্তির। পূর্ব মেদিনীপুরের দিঘা-নন্দকুমার জাতীয় সড়কের উপর ঘটে এই ঘটনা। এই ঘটনার জল গড়িয়েছিল কলকাতা হাইকোর্টে। রাজ্য পুলিশকে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল আদালত।মঙ্গলবার সেই মামলায় পরবর্তী শুনানির দিন রাজ্যকে রিপোর্ট পেশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এর পাশাপাশি কেন্দ্রকেও আরও একটি রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে আদালত। এই মামলায় পরবর্তী শুনানি আগামী ৪ জুলাই।

মঙ্গলবার বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে এই মামলার শুনানিতে শুভেন্দু অধিকারীর আইনজীবী বলেন, ‘এই ঘটনার পর প্রথমে গাড়ির চালককে গ্রেফতার করা হয়। জামিনযোগ্য ধারায় মামলা ছিল। জামিনের পরেই তাঁকে নতুন করে জামিনঅযোগ্য ধারা প্রয়োগ করে গ্রেফতার করা হয়। তার আগে কোনও অনুমতি নেওয়া হয়নি। পরের দিন জামিন পান চালক।’
আইনজীবী আরও বলেন, ‘২০২১ থেকে লাগাতার হাইকোর্ট নির্দেশ দিয়েছে শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে পুলিশের যোগাযোগ রাখতে। কী করে জামিন অযোগ্য ধারা প্রয়োগ করা হয়? কনভয়ে কী ভাবে সাইকেল ঢুকল, তা খতিয়ে দেখা উচিত।এর পিছনে কোনও ষড়যন্ত্র আছে কি না খতিয়ে দেখতে এই তদন্ত কেন্দ্রীয় এজেন্সির হাতে দেওয়ার আবেদন জানাচ্ছি।’

অন্যদিকে রাজ্যের আইনজীবী বলেন, ‘নিরাপত্তা দেওয়া যেমন রাজ্যের কাজ, তেমন নিয়ম মেনে নিরাপত্তা নেওয়াটাও সংশ্লিষ্ট ব্যক্তির কাজ। সেটা ওঁর ক্ষেত্রে কখনই হয় না। লিড সিকিউরিটি মোবাইল গাড়ি পরিবর্তন করে দ্রুত গতির গাড়ি দেওয়া হবে। তবে কনভয়ের যাওয়ার বিধি মেনে যেতে হবে।’

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...