Wednesday, May 6, 2026

রথযাত্রা উৎসব উপলক্ষ্যে বিশেষ ছাড় শ্যাম সুন্দর কোং জুয়েলার্সে

Date:

Share post:

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স নিয়ে এসেছে শুভ রথযাত্রা উৎসব- বিশেষ প্রতিষ্টা বার্ষিকী অফার যা চলবে ১৮ জুন থেকে ২৪ জুন ২০২৩ পর্যন্ত। প্রসঙ্গত এই রথযাত্রার দিনেই আজ থেকে ৬৩ বছর আগে শুরু হয়েছিল শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের পথচলা। সেই উলক্ষ্যেই বিশেষ ছাড় দিচ্ছে তারা।

রথাযাত্রা উপলক্ষ্যে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সে প্রতি গ্রাম সোনা ও হিরের গহনা ক্রয় করার ওপর থাকছে ২৫০ টাকা ছাড়। এছাড়াও রয়েছে প্রতিদিন লাকি ড্রতে ৩টি সোনার কয়েন জেতার সুযোগ! ১৫% ছাড় গ্রহ-রত্নের MRP-তে । পাশাপাশি এই উপলক্ষে যাঁরা কেনাকাটা করবেন তাঁদের প্রত্যেকের জন্য থাকছে পুরীর জগন্নাথ মন্দিরের আশির্বাদধন্য প্রসাদ।

এই বছরের বিশেষ ‘রথযাত্রা’ উৎসব উপলক্ষে সোনা ও হিরের গহনার চোখ ধাঁধানো কালেকশনের উদ্বোধন করেন টলিউডের বিশিষ্ঠ অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। একইসঙ্গে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের সঙ্গে তাঁর যে দীর্ঘ সম্পর্ক এবং একজন গ্রাহক হিসাবে তাঁর অভিজ্ঞতার কথা সকলের সামনে ভাগ করেন। ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, ‘এখানে এসে আমি খুবই আনন্দিত । ১৪ বছরেরও বেশি সময় ধরে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের সঙ্গে যুক্ত আছি। আমি এই সংস্থার এক নিয়মিত গ্রাহক। এখানকার গয়নার নতুনত্ব, নকশা এবং কারুকার্যের প্রেমে পড়েছি।’

শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর অর্পিতা সাহা জানান, ‘ আজ থেকে ৬৩ বছর আগে রথযাত্রার দিনে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স তার পথ চলা শুরু করেছিল। ঈশ্বরের আশীর্বাদ এবং সমস্ত শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসায় আজ আমরা এতটা পথ আসতে পেরেছি।’

‘শুভ রথ-যাত্রা’ হল সেই ঐশ্বরিক শক্তির প্রতি আমাদের কৃতজ্ঞতা জানানোর বিশেষ দিন। একই সঙ্গে ‘বিশেষ প্রতিষ্টা বার্ষিকী অফার’ আমাদের সব গ্রাহক-বন্ধুদের জন্য। আমাদের হাত ধরে, একসাথে, সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞ।’ বলেন রূপক সাহা, শ্যাম সুন্দর কোং জুয়েলার্স- এর অন্যতম ডিরেক্টর।

‘শুভ রথযাত্রা – বিশেষ বার্ষিকী অফার’ চলবে ১৮ থেকে ২৪ জুন ২০২৩ পর্যন্ত। কলকাতায় (গড়িয়াহাট, বেহালা এবং বারাসাত) এবং ত্রিপুরার (আগরতলা, খোয়াই, ধর্মনগর এবং উদয়পুর) শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের সমস্ত শোরুমে এইসব অফার চালু থাকবে।

আরও পড়ুন- কৃষক আন্দোলনের সময় টুইটার বন্ধের হু.মকি দেয় মোদি সরকার, বি.স্ফোরক প্রাক্তন কর্তা

Related articles

বিজয় মিছিলে বুলডোজার নয়: কড়া বার্তা পুলিশ কমিশনারের

ছাব্বিশের ভোটের (2026 West Bengal Eletion Result) ফল প্রকাশ হতে না হতেই রাজ্য জুড়ে শুরু হয়েছে বিজেপির (Win...

IPL: ফাইনালের ভেন্যু বদল, বোর্ডের সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে রাজনীতি?

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই(Narendra Modi Stadium) হবে আইপিএল(IPL) ফাইনাল। আগামী ৩১ মে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi...

নন্দীগ্রামের সিট ছাড়ছেন শুভেন্দু! ভোটারদের কীসের ইঙ্গিত ভূমিপুত্রের

একটানা পর পর তিনবার জয়, দু-বার হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো হেভিওয়েট প্রার্থীকে, নন্দীগ্রামের (Nandigram) মানুষের বিপুল সমর্থন ও...

রাজ্যে নতুন বিধানসভা গঠনের প্রস্তুতি, লোকভবনে রাজ্যপালের সঙ্গে বৈঠক CEO – মুখ্যসচিবদের 

শেষ হয়েছে ভোট, সংবিধানের রীতি অনুযায়ী পাঁচ রাজ্যেই এবার বিধানসভা গঠনের প্রস্তুতি শুরু। বাংলায় বর্তমান বিধানসভার মেয়াদ শেষ...