Thursday, May 14, 2026

সাতসকালে রেষারেষি করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের রেলিং ভাঙল বাস!

Date:

Share post:

সাত সকালে শহরে বাস দুর্ঘটনা। রেষারেষি করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিপত্তি। বুধবার সকালে রানি রাসমনি অ্যাভিনিউয়ে ডিভাইডারের রেলিং ভেঙে অন্য দিকে ফুটপাথে উঠে যায় ডোরিনা ক্রসিং থেকে বাবুঘাটগামী বাসটি।যদিও দুর্ঘটনার জেরে কোনও হতাহতের খবর মেলেনি বলে খবর।



আরও পড়ুন:মঙ্গলের রাতের পর বুধেও ভূমি.কম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর
প্রত্যক্ষদর্শীদের দাবি, একই রুটের দু’টি বাস সেই সময়ে রাস্তায় ছিল। কে আগে যাবে তা নিয়েই প্রতিযোগিতা শুরু হয়। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস ডিভাইডারে উঠে পড়ে রেলিংয়ে ধাক্কা মারে। গতি বেশি থাকায় বাসটি রেলিং ভেঙে অন্য দিকের ফুটপাথে উঠে পড়ে।খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় হেয়ার স্ট্রিট থানার পুলিশ। বাসটিকে আটক করে নিয়ে যায় তারা।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার জেরে কেউ হতাহত হননি। তবে ফুটপাথ, রেলিং এবং বাসের ক্ষতি হয়েছে। রাস্তারও কিছুটা অংশ ভেঙে গিয়েছে।

 

 

Related articles

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...