Tuesday, June 23, 2026

মর্মা*ন্তিক! নাইজেরিয়াতে নৌকাডুবিতে মৃ*ত ১০৩

Date:

Share post:

আনন্দ নিমেষে বদলে গেল বিষাদে।বিয়ের বাড়ি সেরে হৈ হৈ করে নৌকোয় করে বাড়ি ফিরছিল বরযাত্রীর দল।কিন্তু আর ফেরা হল না বাড়ি। গভীর জলে তলিয়ে গেল নৌকা। তাতেই মৃত্যু হল ১০৩ জনের।মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে নাইজেরিয়ার কাওয়ারা রাজ্যে।কীভাবে এই নৌকাডুবি? তার কারণ এখনও জানা যায়নি।

আরও পড়ুন:‘আমি নির্দোষ,দুর্নীতিগ্রস্ত বাইডেন প্রশাসন’: নথি মামলায় আদালতে বললেন ট্রাম্প


নাইজেরিয়ার কাওয়ারা রাজ্য থেকে পাশের রাজ্যে যাত্রীবোঝাই নৌকাটি পাশের রাজ্যে যাচ্ছিল। অধিকাংশই বিয়ের অনুষ্ঠান থেকে ফেরা বরযাত্রী। হইচই করে ফেরার পথে ডুবে যায় নৌকাটি। এই ঘটনায় এখনও পর্যন্ত ১০৩ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে প্রশাসন। রাজ্যের পুলিশ আধিকারিক জানিয়েছেন, নৌকাডুবিতে ১০৩ জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে ১০০ জনকে। উদ্ধারকাজ এখনও চলছে। এক বিবৃতিতে কাওয়ারা গভর্নরের অফিস বলেছে, “নৌ দুর্ঘটনার খবরে গভর্নর মর্মাহত। ওই নৌকোতে ইবু, জাকান, কাপাদা, কুচালু এবং সাম্পির মানুষ ছিলেন। স্থানগুলি পাতিগি জেলায় অবস্থিত।”
প্রসঙ্গত, গত মাসেই উত্তরপূর্ব সোকোতো রাজ্যে নৌকাডুবির ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় মৃত্যু হয় ১৫টি শিশুর। নিখোঁজ হন ২৫ জন। গত বছর নদীতে আরও একটি দুর্ঘটনায় ২৯ শিশুমৃত্যুর ঘটনা ঘটে। এবার আবারও বড়সড় নৌকাডুবির ঘটনা ঘটল।

 

 

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...