Friday, April 24, 2026

এক রাস্তায় ভারত থেকে থাইল্যান্ড! মেগা সড়ক প্রকল্পে নয়া উন্নয়ন

Date:

Share post:

আর মাত্র চার বছর, তারপরই এক রাস্তায় সোজা কলকাতা থেকে ব্যাংকক (CCU to BKK)। দক্ষিণ-পূর্ব এশিয়ায় পরিবহণ ও বাণিজ্যে (Transport and Trade in Southeast Asia) বিপ্লব আসতে চলেছে। ভারত (India) এবং থাইল্যান্ডের (Thailand) মধ্যে যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে মেগা সড়ক প্রকল্প কলকাতা-ব্যাংকক হাইওয়ে (Kolkata-Bangkok highway) নিয়ে আশাবাদী বিশেষজ্ঞরা।

থাইল্যান্ডে ঘুরতে যাওয়া ভারতবাসীর সংখ্যা নেহাত কম নয়। দুই দেশের মধ্যে একটা মহাসড়ক তৈরি হলে তা আন্তর্জাতিক পর্যটকদের নির্বিঘ্নে ভ্রমণ ও অর্থনৈতিক বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে তা বলাইবাহুল্য। শুধু দুই দেশ নয় আরও একাধিক দেশকে ছুঁয়ে যাবে এই রাস্তা। প্রকল্পের কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। সাম্প্রতিক রিপোর্ট বলছে বছর চারেকের মধ্যে কলকাতা-ব্যাংকক হাইওয়ে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। প্রায় আড়াই হাজার কিলোমিটার দীর্ঘ হবে রাস্তার শুরুটা ব্যাংককে হবে আর শেষ হবে কলকাতায়। ভারত ও থাইল্যান্ডের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং বাণিজ্য সম্পর্ক শক্তিশালী করার প্রচেষ্টায় এই সড়ক নেটওয়ার্ক যে এক মাইলফলক হতে চলেছে সেই ব্যাপারে আশাবাদী কলকাতা আর ব্যাংকক। ইতিমধ্যেই থাইল্যান্ডের অংশের কাজ প্রায় শেষ হয়ে গেছে বলে জানা গেছে।

 

 

Related articles

শ্রীজাতর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা! প্রতিবাদে সরব দেশ বাঁচাও গণমঞ্চ 

কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদ এবং রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির বিরোধিতায় সরব হল ‘দেশ বাঁচাও...

কমিশনের ‘নিয়ম’ উড়ে গেল হাই কোর্টে: ১২ ঘণ্টার বিধিনিষেধ বাইক চালানোয়

বাংলার নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার অজুহাতে তুঘলকি শাসন জারি করার পথে জাতীয় নির্বাচন কমিশন। নির্বাচনের ৪৮ ঘন্টা আগে...

ভোটদানে রেকর্ড কোচবিহারের, ৯৭ শতাংশ পার করে শিরোনামে শীতলকুচি 

দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নজিরবিহীন রেকর্ড গড়ল কোচবিহার। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রথম দফায় এই জেলায় ভোটদানের হার পৌঁছেছে...

নন্দীগ্রামে জিতবে তৃণমূল: ডায়মন্ড হারবারে নির্বাচনী প্রচার থেকে ঘোষণা অভিষেকের

প্রথম দফার নির্বাচন শেষে কার্যত খুঁজে পাওয়া যাচ্ছিল না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। সকাল থেকে বুথে এজেন্ট বসাতে...