Friday, May 15, 2026

শৈশবেই রাজনীতিতে হাতেখড়ি অভিষেকের: ‘ফ্রেমবন্দি স্মৃতি’ উপহার দিয়ে জানালেন মমতা

Date:

Share post:

‘তৃণমূলে নবজোয়ার’-এর শেষ দিনে কাকদ্বীপে একমঞ্চে তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এই নবজোয়ার যাত্রার জন্য অভিকে অভিনন্দন জানিয়ে ফ্রেমবন্দি এক টুকরো স্মৃতি উপহার দিলেন তৃণমূল (TMC) সুপ্রিমো।

শুক্রবার, মঞ্চে মমতা জানান, হঠাৎ করে রাজনীতিতে আসেননি অভিষেক। পরিবারতন্ত্রের যে অভিযোগ বিরোধীরা তোলে তা একেবারেই ভিত্তিহীন। দু বছর বয়স থেকেই রাজনীতিতে হাতেখড়ি অভিষেকের। ১৯৯০ সালে সিপিএমের আক্রমণে মাথা ফেটে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই সব কথা শুনেছিলেন দুবছরের ছোট্ট অভিষেক। মমতা বন্দ্যোপাধ্যায়কে চোখের সামনে ওইভাবে দেখে ছোট্ট অভিষেক স্লোগান দিতে শুরু করেন, “দিদির মাথা ভাঙলে কেন সিপিএম জবাব দাও!”

সেই সময়কার ছবি বড় ফ্রেমে বাঁধিয়ে অভিষেককে উপহার দিলেন তৃণমূল সুপ্রিমো। জানালেন ডায়মন্ড হারবারে আসার আগেই তিনি ভেবেছিলেন অভিষেকের জন্য কিছু উপহার আনবেন। এই ছবি তাঁকে আগামী দিনে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে- আশা মমতার। ছবিতে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মা গায়ত্রী দেবী। ছবি উপহার পেয়ে নেত্রীর পা ছুঁয়ে আশীর্বাদ নেন অভিষেক।

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...