Thursday, May 14, 2026

মুশকিল আসান: অভিষেকের তৎপরতায় হুগলিতে ভাতা পেলেন বিধবা!

Date:

Share post:

তৃণমূলে নবজোয়ার (Trinamoole NaboJowar) কর্মসূচিতে ফের মুশকিল আসান করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। নবজোয়ার কর্মসূচিতে হুগলির হরিপাল বিধানসভার অন্তর্গত কামারকুণ্ডুর ভোলা এলাকার বাসিন্দা কাকলি চক্রবর্তী (Kakali Chakraborty) বিধবা ভাতা (Widow Pension) না পাওয়া ক্ষোভ প্রকাশ করেন। হুগলি জেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যেতেই তিনি জানান যে একাধিকবার আবেদন করেও মেলেনি ভাতা। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সব কথা শোনার পর সমস্যা সমাধানের আশ্বাস দেন। যেমন কথা তেমন কাজ। কাকলি চক্রবর্তী জানিয়েছেন অভিষেককে সব কথা বলার কয়েকদিনের মধ্যেই তিনি বিধবা ভাতা পেতে শুরু করেছেন। রাজ্যের তৃণমূল সরকারকে এবং অভিষেককে ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

এই প্রথম নয়, এর আগেও মানুষের অসুবিধার কথা শুনে তার দ্রুত সমাধান করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৬০ দিন ধরে চলা নবজোয়ার কর্মসূচি আজ কাকদ্বীপে শেষ হয়। সেখানে এক মঞ্চে অভিষেকের সঙ্গে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তৃণমূল সুপ্রিমো বলেন নবজোয়ারকে জনজোয়ারে পরিণত করেছেন সাধারণ মানুষ। দুমাসব্যাপী চলা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে তাঁর এই কর্মসূচি সফল করেছেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন তাতে বাংলার মা মাটি মানুষ তাঁকে দুহাত ভরে আশীর্বাদ করেছেন বলেই মনে করা হচ্ছে।

 

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...