Sunday, February 1, 2026

স্পর্শকা.তর এলাকা চিহ্নিত করতে রাজ্য নির্বাচন কমিশনে উচ্চ পর্যায়ের বৈঠক

Date:

Share post:

কেন্দ্রীয় বাহিনী দিয়ে সারা রাজ্যে পঞ্চায়েত ভোটে নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। তাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য নির্বাচন কমিশন। তবে তার আগে শুক্রবার পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীকে কীভাবে কাজে লাগানো যায়- তা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হল রাজ্য নির্বাচন কমিশনে (State Election Commission)।

স্পর্শকাতর এলাকা চিহ্নিত করা, সেই সঙ্গে কীভাবে অশান্তি ঠেকানো যায় তা নিয়ে রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে আলোচনা করেন স্বরাষ্ট্র সচিব বি পি গোপালিকা ও ADG আইনশৃঙ্খলা জাভেদ শামিম। মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে ইতিমধ্যেই বেশ কয়েকটি জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে। একই সঙ্গে উপদ্রুত জেলা, স্পর্শকাতর এলাকা চিহ্নিতকরণের কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে।

আরও পড়ুন- হাইকোর্টের কেন্দ্রীয় বাহিনী নির্দেশকে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে যাচ্ছে কমিশন

দুই ২৪ পরগনা ও মুর্শিদাবাদ জেলার উত্তেজনা প্রবণ এলাকা ও বুথগুলিকে চিহ্নিত করার কাজ চলছে। তবে কত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী চাওয়া হবে, তা নিয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেই রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর।

 

spot_img

Related articles

বীর চিলারায়ের জন্মবার্ষিকীতে গুরুত্বপূর্ণ উদ্যোগ, শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বীর চিলারায়ের জন্মবার্ষিকী ১ ফেব্রুয়ারী। কোচ রাজবংশের অসাধারণ যোদ্ধা ও রণকৌশলী ছিলেন তিনি। তাঁর জন্মবার্ষিকীতে নিজের সোশ্যাল হ্যান্ডেলে...

রবিদাস জয়ন্তী উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর শ্রদ্ধার্ঘ্য 

মাঘ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় গুরু রবিদাস জন্ম জয়ন্তী (Guru Ravidas Birth Anniversary)। চলতি বছর রবিদাসজীর ৬৪৯...

বাজেটের দিন অর্থমন্ত্রীর শাড়িতে দক্ষিণ ভারতীয় রেশম শিল্পের ছোঁয়া

ফেব্রুয়ারির পয়লা তারিখে চলতি বছরের প্রথম কেন্দ্রীয় আর্থিক বাজেট পেশ করতে চলেছেন নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। মহিলা অর্থমন্ত্রী...

বড় পারদ পতনের ইঙ্গিত নেই, কুয়াশা ঘেরা রবিবাসরীয় সকালের সাক্ষী দক্ষিণবঙ্গ

ছুটির দিনে তাপমাত্রা সামান্য কমল দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। যদিও শীতের (Winter) আমেজ শুধুই সকাল এবং সন্ধ্যায়। চলতি...