Thursday, April 23, 2026

টানা পাঁচ বছর আইনি লড়াই শেষে চাকরি পেলেন ১৫ শিক্ষক!

Date:

Share post:

চাকরির জন্য টানা পাঁচ বছর ধরে লড়াই করেছেন। হাইকোর্টের বিভিন্ন এজলাস ঘুরে অবশেষে চাকরি পেলেন ১৫জন শিক্ষক। রেখা রায়,শবনম আরা, রূপালী বেজ সহ ১৫ জনের হাতে নিয়োগপত্র তুলে দিল মধ্যশিক্ষা পর্ষদ।

ঘটনার সূত্রপাত ২০১৬ সালে। ওই বছর নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েও স্কুল সার্ভিস কমিশনের ইচ্ছাকৃত ভুলের জন্য চাকরি পাননি এই ১৫ জন চাকরিপ্রার্থী। কমিশনে বার বার আবেদন করেও লাভ না হওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হন তাঁরা।এরপর শুরু হয় দীর্ঘ লড়াই। গত ৫ বছর ধরে সেই লড়াই চলেছে। শেষ পর্যন্ত বিচারপতি অনিরুদ্ধ রায়ের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন তাদেরকে যোগ্য বলে বিবেচিত করে, এরপরই মেলে  সুপারিশপত্র। ১৫ দিনের মধ্যে এই ১৫ জন শিক্ষককে স্কুলে যোগদানের নির্দেশ দিয়েছে আদালত।

২০১৬ সালের নবম-দশম শ্রেণীর এসএলএসটি নিয়োগে দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে সেই মামলার তদন্ত  শুরু করে সিবিআই। সামনে আসে, ওএমআর শিটে কারচুপির ঘটনা। ২০২২ সালের ২২ ডিসেম্বর, হাইকোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন ওএমআর সিট প্রকাশ করে। সেখানে আবেদনকারীরা দেখতে পান, ২০১৬ সালের নবম দশম শ্রেণীর এসএলএসটির ইতিহাস বিষয়ে একটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার পরেও স্কুল সার্ভিস কমিশন তাদের অতিরিক্ত এক নম্বর দেয়নি।

মামলাকারীদের আইনজীবী আশীষ কুমার চৌধুরী আদালতে জানিয়েছিলেন, যে প্রশ্নের উত্তর নিয়ে এই ভ্রান্তি আবেদনকারীরা তার সঠিক উত্তর দিয়েছিলেন। তা সত্ত্বেও এক নম্বর পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন তাঁরা। কিন্তু স্কুল সার্ভিস কমিশন জানায়, মামলাকারীরা ভুল উত্তর দিয়েছেন।স্কুল সার্ভিস কমিশন কখনই মানতে চাননি যে মামলাকারীরা সঠিক উত্তর দিয়েছেন। আর সেই ভুলের কারণেই এক নম্বর পাওয়া থেকে বঞ্চিত হয়েছিলেন মামলাকারীরা। যার ফলে চাকরি জীবনের ৫ টা বছর নষ্ট হয়ে গিয়েছে তাদের। দীর্ঘ আইনি লড়াইয়ের পর আদালতে নিজেদের ভুল স্বীকার করে কমিশন।  এরপরই মামলাকারীদের নিয়োগের নির্দেশ দেয় হাইকোর্ট।

Related articles

৭২ ঘণ্টা বাইক বন্ধ কেন? ক্ষমতার অপব্যবহার! কমিশনকে ভর্ৎসনা হাই কোর্টের

সুষ্ঠু ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশনের (Election Commission) অতিসক্রিয়তায় ক্ষুব্ধ আদালত। বৃহস্পতিবার, ভোটগ্রহণের তিনদিন আগে থেকে মোটরবাইক চলাচলে নিষেধাজ্ঞাকে...

ভারত নরক, ভারতীয়রা গ্যাংস্টার! ‘বন্ধু’ ট্রাম্পের নতুন ‘উপহার’

নরেন্দ্র মোদির সঙ্গে চরম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও ভারতীয়দের বিঁধতে ছাড়লেন না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। একটি পডকাস্টে গিয়ে সরাসরি...

সুপ্রিম আদালতে ইডি বনাম আইপ্যাক মামলায় সিবিআই তদন্তের আর্জি কেন্দ্রীয় এজেন্সির

তৃণমূলের ভোট পরিচালন সংস্থা আইপ্যাকের কলকাতা অফিসে ও প্রতীক জৈনের বাড়িতে ED অভিযান সংক্রান্ত মামলায় এবার সিবিআই হস্তক্ষেপের...

কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তা! বৈধ নথি সত্ত্বেও তৃণমূল এজেন্টকে ঢুকতে বাধা

অশান্তি ঠেকাতে দেখা মিলছে না কেন্দ্রীয় বাহিনী। আক্রান্ত হচ্ছেন প্রার্থীরাও। সেখানে যেন একমাত্র বুথ আগলানোই কাজ কেন্দ্রীয় বাহিনীর...