Sunday, May 17, 2026

ভোট মিটলেই বকেয়া আদায়ে দিল্লি গিয়ে আ.ন্দোলন, বৈঠকে সিদ্ধান্ত তৃণমূলের

Date:

Share post:

তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে গিয়ে বার বার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee) জানিয়েছিলেন বাংলার বকেয়া কেন্দ্র আটকে রাখতে পারবে না। দিল্লির(Delhi) বুক থেকে প্রাপ্য টাকা ছিনিয়ে আনবেন তিনি। যাদের টাকা কেন্দ্র আটকে রেখেছে প্রয়োজনে তাদের দিল্লি নিয়ে গিয়ে বৃহত্তর আন্দোলন হবে। কালীঘাটে দলীয় বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই আন্দোলনকে অনুমোদন করল তৃণমূল কংগ্রেস। বৈঠক শেষে দলের তরফে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হল পঞ্চায়েত নির্বাচন(Panchayet Election) শেষ হলে বকেয়া আদায়ে দিল্লি গিয়ে বৃহত্তর আন্দোলন করবে তৃণমূল(TMC)।

বৈঠক শেষে এদিন সাংবাদিক বৈঠকে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, “নবজোয়ার কর্মসূচিতে গিয়ে একটি অভিজ্ঞতা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বেশিরভাগ মানুষ ভাবেন ১০০ দিনের কাজ, আবাস যোজনার টাকা রাজ্য সরকার দেয়। কিন্তু অভিষেক বারবার বলেছেন এই প্রকল্পের একটা পার্সেন্টেজ কেন্দ্র দেয় বাকিটা রাজ্য দেয়। ১০০ দিনের কাজ ও আবাস যোজনার এই যে টাকা পাচ্ছে না মানুষ। এই বকেয়া টাকা আদায়ে আমরা বৃহত্তর আন্দলনে নামব। পঞ্চায়েত নির্বাচন শেষ হলে ১০ লক্ষ মানুষকে দিল্লি নিয়ে গিয়ে আমাদের আন্দোলন জারি থাকবে।” অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনে প্রচারেও বাংলার প্রাপ্য টাকা আদায়ে আন্দোলনের রাশ বেধে দিল তৃণমূল।

শুধু তাই নয়, এদিন কেন্দ্রীয় বাহিনী নিয়েও স্পষ্ট বার্তা দিয়ে দেওয়া হয়েছে তৃণমূলের তরফে। সাংবাদিক বৈঠক থেকে এদিন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, “কেন্দ্রীয় বাহিনী থাক বা না থাক তৃণমূলের কিছু যায় আসে না। ২০১১ সালে কেন্দ্রীয় বাহিনী ছিল, ২০১৩ সালেও কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন হয়েছে। ২০১৬ বিধানসভা, ২০১৯ লোকসভা, ২০২১ বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন হয়েছে, আর প্রতিবার বিপুল জনসমর্থন পেয়েছে তৃণমূল। সুতরাং কেন্দ্রীয় বাহিনীতে কিছু যায় আসে না। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে। তাঁকে দু’হাত ভরে আশীর্বাদ করবেন। ফলে কেন্দ্রীয় বাহিনী এলো কি না এলো তাতে আমাদের কিছু যায় আসে না।”

আরও পড়ুন- আমরা রাজ্যপালকে সম্মান করি, কিন্তু এক্তিয়ারের বাইরে যাচ্ছেন, কটাক্ষ তৃণমূল নেতৃত্বের

Related articles

ট্রলির ভেতরে উদ্ধার দেহ, মধ্যমগ্রাম- শোভাবাজারের স্মৃতি ফিরল হাওড়ায় 

রবিবার সকালে হাওড়ার উলুবেড়িয়ায় ট্রলিব্যাগে প্রৌঢ়ের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার সকালে উলুবেড়িয়া গরুহাটা...

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...