Saturday, May 16, 2026

২৪ ঘণ্টায় ৫ বার! ভূস্বর্গে মুহুর্মুহু ভূমিকম্পে আত*ঙ্ক

Date:

Share post:

২৪ ঘণ্টায় পরপর পাঁচটি ভূমিকম্প ভূস্বর্গে! শনিবার দুপুর থেকে রবিবার ভোর ৩টে ৫০ মিনিটের মধ্যে পাঁচ বার কেঁপে ওঠে উপত্যকার মাটি। ন্যাশনাল সিসমোলজি সেন্টারের তরফে জানানো হয়, প্রত্যেকটি ভূমিকম্পেরই উৎসস্থল ছিল আলাদা আলাদা জায়গায়। যদিও, ভূমিকম্পগুলির তীব্রতা কম থাকায় কোনও প্রাণহানি কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন:সওকতের সঙ্গেই ভাঙড়ের দায়িত্বে সব্যসাচী, আদিবাসী সেলের দায়িত্বে বীরবাহা

শনিবার দুপুর ২টো ৩ মিনিটে প্রথম বারের জন্য কেঁপে ওঠে উপত্যকার মাটি। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩ । প্রাথমিক ভাবে মনে করা হয় ওই ভূমিকম্পের উৎসস্থল ছিল জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের ধারে অবস্থিত পর্বতসঙ্কুল রামবান জেলা। দ্বিতীয় ভূমিকম্পটির উৎসস্থল ছিল লাদাখের লেহ্ থেকে ২৭১ কিমি উত্তর-পূর্বে অবস্থিত একটি জায়গায়। এই ভূমিকম্পের জেরেই রাত ৯.৪৪ মিনিট নাগাদ কেঁপে ওঠে লাদাখ এবং সংলগ্ন এলাকা। রিখটার স্কেলে তীব্রতার মাত্রা ছিল ৪.৫। মাত্র ১৫ মিনিটের ব্যবধানে আরও একটি ৪.৪ মাত্রার ভূমিকম্প হয় কাশ্মীরে।

শনিবার গভীর রাতে ৪.১ মাত্রার আরও একটি ভূমিকম্প হয় জম্মু ও কাশ্মীরে। কম্পনের উৎসস্থল লেহ থেকে ২৯৫ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত একটি জায়গায়।এরপর রবিবার ভোর ৩টে ৫০ মিনিটে পঞ্চম ভূমিকম্পটি অনুভূত হয়। জম্মুর কাটরা শহর থেকে প্রায় ৮০ কিমি পূর্বে ছিল এই কম্পনের উৎসস্থল। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.১।

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...