Thursday, May 28, 2026

প্রবীণদের একা থাকার সুযোগে নরেন্দ্রপুর এবং উত্তরপাড়ায় দেদার লু*ঠপাট চালাল দু*ষ্কৃতীরা

Date:

Share post:

বাড়িতে প্রবীণদের একা থাকার সুযোগে দুষ্কৃতীরা লুঠপাট চলল অবাধে। একইদিনে রাজ্যের দুই প্রান্তে একি ধরনের ঘটনা ঘটল।প্রথম ঘটনাটি ঘটে নরেন্দ্রপুর থানা এলাকার মিশনপল্লিতে। বাড়িতে ঢুকে গলায় ধারালো অস্ত্র ধরে সোনা, নগদ লুঠ করল দুষ্কৃতীরা। পরের ঘটনাটি ঘটেছে উত্তরপাড়া এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোনারপুরের মিশনপল্লির বাসিন্দা বৄন্দাবন সিংহ রায় (৬৭) তাঁর স্ত্রী ও পুত্র নিয়ে থাকেন৷তিনি দিল্লিতে একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন৷ আত্মীয়ের বিয়ে উপলক্ষে তাঁর স্ত্রী ও ছেলে বর্ধমানে গিয়েছিলেন৷ ফলে বাড়ি কার্যত ফাঁকাই ছিল ৷ বাড়ির মেন গেটও দেওয়া ছিল না৷ নরেন্দ্রপুর থানার পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীরা হেঁটে আসে৷

শনিবার দুপুরে বৃন্দাবনবাবু খেতে বসেছিলেন। এমন সময় পিছন থেকে দুজন গিয়ে তাঁর গলায় ছুরি ধরে হাত-পা বেঁধে দেয় দুষ্কৃতীরা।প্রত্যেকেরই মুখ ঢাকা ছিল। প্রায় ঘন্টা দুয়েক ধরে পুরো ঘর লন্ডভন্ড করে দুষ্কৃতীরা। বাড়িতে থাকা প্রায় ৩ লক্ষ টাকা নগদ, ১০০ গ্রাম সোনার গয়না নিয়ে চম্পট দেয় তারা। দুষ্কৃতীরা চলে যেতেই কোনওরকমে মুখের কাপড় খুলে চিৎকার শুরু করেন বৃদ্ধ ৷প্রতিবেশীরাই ওই বৃদ্ধকে উদ্ধার করেন। বৃদ্ধের বয়ান অনুযায়ী দুষ্কৃতীদের খুঁজতে আসরে নামে এলাকার কিছু যুবক৷ খোঁজাখুঁজির পর প্রতিবেশীদের হাতে একজন পাকড়াও হয়।ধৃতের নাজমুল হোসেন শেখের বাড়ি ক্যানিং এলাকায়। তার কাছ থেকে কিছু সোনার গয়না উদ্ধার করা হয়৷এরপরই সবার সন্দেহ গিয়ে পরে এছাড়া বাড়ির গাড়িচালকের ওপর।তাকে চেপে ধরতেই পুরো ঘটনার সঙ্গে যুক্ত থাকার কথা সে কবুল করে।তাকেও গ্রেফতার করা হয়েছে।

একই ধরনের ঘটনা ঘটেছে উত্তরপাড়ার মাখলায়। এখানে বাড়ির গৃহকর্ত্রীকে বেহুঁশ করে লক্ষাধিক টাকার সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা।জানা গিয়েছে, শনিবার দুপুরে মাখলা ২১ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে হঠাৎই এক ব্যক্তি হাজির হন এবং জল চান।দরজা খুলতেই ওই ব্যক্তি গৃহকর্ত্রী ও তাঁর শাশুড়িকে বেহুঁশ করে দিয়ে লক্ষাধিক টাকার সোনার গয়না নিয়ে চম্পট দেয়। বেশ কিছুক্ষণ পরে জ্ঞান আসে তাঁদের।দেখেন বাড়ি থেকে লক্ষাধিক টাকার সোনার গয়না উধাও।উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এখনও কারোকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।দুটি ঘটনার ধরন একই রকম হওয়ায়, আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ।

Related articles

সামার ক্যাম্পে মর্মান্তিক মৃত্যু! স্কুলের সুইমিং পুলে ডুবে প্রাণ গেল ছাত্রের

এক বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলে ষষ্ঠ শ্রেণীর ছাত্রের মর্মান্তিক মৃত্যু। ঘটনাটি ঘটেছে আসানসোলের সেন্ট ভিনসেন্ট স্কুলে (St. Vincent's...

ভাঙা হবে না লেকটাউনের মেসির মূর্তি, বিকল্প ভাবনা সরকারের

লেকটাউনে মেসির মূর্তি(Messi Statue) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সোমবার থেকেই মেসির সুবিশাল মূর্তি নিয়ে বিতর্ক শুরু...

গো-সেবার পর ইসকন মন্দিরের গর্ভগৃহে মুখ্যমন্ত্রী, বিগ্রহকে সাষ্টাঙ্গে প্রণাম

কড়া নিরাপত্তা ঘেরাটোপে মায়াপুর ইসকন মন্দিরে পুজো দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। বৃহস্পতিবার সকাল সাড়ে...

IPL: ‘নিউ সিক্স মেশিন’! বৈভবকে নতুন উপাধি গেইলের, অভিভূত সচিনও

বৈভব সূর্যবংশীতে ( Vaibhav Sooryavanshi) মজেছে ক্রিকেট বিশ্ব। ব্যাট হাতে ঝড় তুলছেন, আইপিএলে নিত্য নতুন রেকর্ড সৃষ্টি করছেন...