Thursday, May 14, 2026

মোদির স্বপ্নের বন্দে ভারত এক্সপ্রেসে ফের হা.মলা! এবার উত্তরপ্রদেশে

Date:

Share post:

বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে হামলার ঘটনা নতুন নয়। একাধিক রাজ্যে উদ্বোধনের পরই বিভিন্ন ধরণের হামলার ছবি উঠে এসেছে। তবে এবার মোদির স্বপ্নের বন্দে ভারতের ওপর আক্রমণ চালানো হল বিজেপি শাসিত যোগীরাজ্যে।ছোঁড়া হল পাথর।

আরও পড়ুন:ফের আক্রান্ত বন্দে ভারত! ট্রেন লক্ষ্য করে ছোড়া হল পাথর

রবিবার দিল্লি দেরাদুন বন্দে ভারত এক্সপ্রেসের জানলায় পাথর ছোড়া হয় উত্তরপ্রদেশের মুজফফরনগর স্টেশনে। এই ঘটনায় কারও আঘাত লাগেনি বলেই জানা গেছে। তবে, ট্রেনের একটি কোচের জানলার কাঁচ ভেঙেছে বলে জানানো হয়েছে রেলের তরফে।
প্রসঙ্গত, এর আগে বাংলাতেও পাথর ছোঁড়ার ঘটনা ঘটেছিল।ধনিয়াখালি হল্টের কাছাকাছি একটি চাষের জমি থেকে ঢিল ছোড়া হয় বন্দে ভারত এক্সপ্রেসে।সেই ঘটনা নিয়ে সরব হয়ে উঠেছিল বিজেপি। কিন্তু সেই একই ঘটনাক পুনরাবৃত্তি ঘটল বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশেও।

Related articles

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...