Wednesday, June 24, 2026

কালিয়াগঞ্জে নাবালিকা মৃ*ত্যু মামলা চ্যা*লেঞ্জ করে ডিভিশন বেঞ্চে রাজ্য, আজই শুনানি

Date:

Share post:

কালিয়াগঞ্জে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্যে তোলপাড় হয়েছিল। ঘটনার জল গড়িয়েছিল আদালত পর্যন্ত। গত বৃহস্পতিবার এই মামলায় কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল, “সিটকে তথ্য না দেওয়ার অভিযোগ দুর্ভাগ্যজনক।” এরপরই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। দায়ের হয় জোড়া মামলা।

আজ, সোমবার প্রধান বিচারপতি শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে দুটি মামলার শুনানি হবে। আদালত সূত্রে খবর, অবসরপ্রাপ্ত অফিসারদের নিয়ে সিট গঠনকে কেন্দ্র করে একটি মামলা এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার স্বরাষ্ট্রসচিবের থেকে রিপোর্ট চাওয়াকে কেন্দ্র করে দ্বিতীয় মামলাটি করা হয়েছে। দুটি মামলারই শুনানি তিনটের পর হওয়ার কথা।উল্লেখ্য, গত এপ্রিল মাসে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে এক নাবালিকাকে ধর্ষণের পর খুনের অভিযোগ ওঠে। এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে কালিয়াগঞ্জ। রাজ্য-রাজনীতিতে তোলপাড় দেখা যায়। স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখায়। দেহ উদ্ধার করতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় স্থানীয়দের। মৃতদেহ টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এরপরই চারজন পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হয়।

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...