Friday, May 15, 2026

বিরাট সম্পত্তির মালিক কোহলি, ১০০০ কোটি টাকার মালিক ভারতের প্রাক্তন অধিনায়ক : রিপোর্ট

Date:

Share post:

মাঠ হোক বা মাঠের বাইরে, নিজের দাপট বজায় রেখেছেন বিরাট কোহলি। মাঠে যেমন শতরানের গণ্ডি পার করছেন, তেমনই বাণিজ্যিক জগতে বিরাট দাপট বজায় রেখেন তিনি। সম্প্রতি এক সমীক্ষায় দেখা গিয়েছে কোহলির সম্পত্তি এক হাজার কোটি টাকারও বেশি। আর জানা যাচ্ছে, যা বেশির ভাগ টাকাই আসছে স্পনসর এবং বিপণন থেকে।

জানা যাচ্ছে, এই মুহূর্তে ২৬টি সংস্থার মুখ বিরাট কোহলি। যেখান থেকে কোহলির আয় প্রতি বছর আনুমানিক ১৭৫ কোটি টাকা। সূত্রের খবর, প্রতিটি বিজ্ঞাপন শুট করার জন্যে সাড়ে ৭ থেকে ১০ কোটি টাকা করে নেন বিরাট। তবে এটি তাঁর একদিনের রোজগার। যদি শুটিংয়ের দিনের সংখ্যা বাড়ে, তাহলে কোহলির টাকার অঙ্কও ততটাই বাড়ে। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়া থেকেও কোহলির আয় কম নয়। ইনস্টাগ্রামে প্রতিটি পোস্ট করার জন্যে কোহলি পান ৮.৯ কোটি টাকা। টুইটারে পোস্ট করলে পান আড়াই কোটি। দিল্লির এই ব্যাটার বিনিয়োগকারী হিসাবেও বেশ পরিচিত।

এত গেল বাণিজ্যিক জগত। ক্রিকেট থেকেও কোহলির আয় কম নয়। বোর্ডের বার্ষিক চুক্তিতে সর্বোচ্চ স্তরে রয়েছেন তিনি। বছরে সাত কোটি টাকা পান ভারতের প্রাক্তন অধিনায়ক। এছাড়া টেস্ট পিছু ১৫ লক্ষ, একদিনের ম্যাচ পিছু ৬ লক্ষ এবং টি-২০ ম্যাচ পিছু ৩ লক্ষ টাকা করে পান। ওপর দিকে আইপিএলের দল আরসিবি থেকে বছরে ১৫ কোটি টাকা করে পান কোহলি।

আরও পড়ুন:ইন্টারকন্টিনেন্টাল কাপ চ্যাম্পিয়ন ভারত, লেবাননকে হারাল ২-০ গোলে

 

 

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...