Thursday, May 14, 2026

দুই বাবার মাঝে নীনা কন্যা মাসাবা! সম্পর্কের সমীকরণে নতুন বার্তা

Date:

Share post:

‘বিশ্ব পিতৃদিবস’ (Father’s Day 2023) সব সন্তানের কাছেই স্পেশাল। সমাজমাধ্যমে বাবার সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন সেলিব্রেটি থেকে সাধারণ মানুষ প্রত্যেকেই। ব্যতিক্রম নন নীনা গুপ্তার (Neena Gupta) কন্যা মাসাবা গুপ্তাও (Masaba Gupta)। তবে ব্যতিক্রমী তাঁর পোস্ট এবং সেটার মধ্যে লুকিয়ে থাকা বিশেষ বার্তা। দুই বাবার সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছেন মাসাবা গুপ্তা (Masaba Gupta) । যেখানে একসঙ্গে নিজের গোটা ফ্যামিলিকে তুলে ধরতে পারে নিজেকে সৌভাগ্যবতী বলেছেন তিনি। মায়ের প্রাক্তন এবং বর্তমানের সঙ্গে মেয়ের এই ছবি বেশ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। চারিদিকে মা-বাবার বিবাহবিচ্ছেদের জেরে যখন সন্তানদের সামাজিক নিরাপত্তাহীনতার হীনমন্যতায় ভুগতে হচ্ছে, সেখানে দাঁড়িয়ে মাসাবার ছবি কি বিশেষ কোনও বার্তা দিল?

মাসাবার দ্বিতীয় বিয়ে উপলক্ষ্যে মাস কয়েক আগে দেশে এসেছিলেন ওয়েস্ট ইন্ডিজ়ের প্রাক্তন ক্রিকেটার ভিভিয়ান রিচার্ড (Vivian Richard), যিনি তাঁর জন্মদাতা। বিয়ের আসরে উপস্থিত ছিলেন বিবেক মেহরা (Vivek Mehra), নীনার স্বামী। দুই বাবাকে সঙ্গে নিয়ে মাঝখানে দাঁড়িয়ে ছবি তুলেছেন মাসাবা । ছবিতে স্পষ্ট মেয়ের চোখের আনন্দ আর দুই বাবার কন্যাসন্তানের জন্য স্নেহের অনুভূতি।

বলিপাড়া বলছে, বিয়ে না হলেও মেয়ের থেকে ভিভকে কখনওই দূরে রাখেননি নীনা। তাই ছুটি পেলেই মাসাবা বাবার সঙ্গে দেখা করতে বিদেশে চলে যেতেন। বাবা আর মেয়ের মধ্যে সুন্দর সম্পর্কের সমীকরণ বরাবরই ধরে রাখতে চেয়েছিলেন নীনা।বিবেক, নীনার দ্বিতীয় স্বামী। মায়ের দ্বিতীয় বিয়ের সময়ে মাসাবা ছিলেন নীনার পাশে। বিবেকের সঙ্গেও মাসাবার দারুণ বন্ডিং। সময়ের সঙ্গে ভিভিয়ান ও বিবেক, দু’জনেই যে মাসাবার কাছের মানুষ হয়ে উঠেছেন । আজকের দিনে বিবাহবিচ্ছেদের (Divorce) পর নতুন সম্পর্ক তৈরি করতে যখন একটু বেশি ভাবনা চিন্তা করতে হয়, সন্তানের কথা মাথায় রেখে অনেক সময় পিছিয়ে আসতে হয়, সেখানে দাঁড়িয়ে এই ছবি একটা দৃষ্টান্ত বটে। নেটপাড়া কুর্নিশ জানিয়েছে গোটা পরিবারকে।

 

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...