Saturday, May 16, 2026

‘পশ্চিমবঙ্গ দিবস’ বিজেপির রাজনৈতিক চক্রা.ন্ত! ধি.ক্কার জানিয়ে রাজ্যপালকে তো.প মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রাজ্যের আপত্তি সত্ত্বেও রাজভবনে ঘটনা করে পালিত হল ‘পশ্চিমবঙ্গ দিবস’। যা নিয়ে বিপুল উৎফুল্ল বিজেপি। মঙ্গলবার, এই ঘটনার পরেই, SSKM-এ গিয়ে সাংবাদিকদের প্রশ্নর উত্তরে তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তীব্র কটাক্ষ করেন মমতা বলেন, “আমার জন্মের সময় থেকে কোনদিন এরকম রাজ্যের দিবস শুনিনি। এগুলি সবই বিজেপির চক্রান্ত।”

এইভাবে রাজ্যের দিবস পালন নিয়ে তীব্র বিরোধিতা করে সোমবারই রাজ্যপালকে চিঠি দেন মুখ্যমন্ত্রী। তারপরও এই অনুষ্ঠান হওয়ায় তিনি বলেন, “ধিক্কার, ধিক্কার, ধিক্কার।” প্রশ্ন তোলেন, কেন্দ্রীয় সরকার কীকরে জানবে, এই রাজ্যের কোনও দিবস আছে কি না? রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে ওরা পশ্চিমবঙ্গ দিবস পালন করেছে বিজেপি- তোপ দাগেন মমতা। তাঁর কথায়, কোনোদিন এখানে এইসব দিবস পালন হয়নি। এই ভাবে পশ্চিমবঙ্গ দিবস পালন করা মানে, বাংলাকে অবমাননা করা। বাংলার মানুষকে অসম্মান করা। মমতা বলেন, এররকম কিছু থাকলে, রাজ্যের মানষে তা জানবে না! রাজ্য সরকার জানবে না! বিগত,বাম আমলে বা কংগ্রেস আমলে এররকম কিছু হয়নি। এটা হতে পারে না।

তীব্র কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, “বাংলা রাজ্যের নামে ওদের আপত্তি আছে। আর ফাউন্ডেশন দিবস পালন করবে?” এদিন তিনি এসএসকেএম-এ যান। চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। রথযাত্রার শুভেচ্ছা বিনিময় করেন।

আগের রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে নবান্নের তীব্র সংঘাত ছিল। কিন্তু সিভি আনন্দ বোস (CV Anand Bose) দায়িত্বভার নেওয়ার পর থেকে, তাঁর সঙ্গে রাজ্য প্রশাসনের সুসম্পর্ক বজায় ছিল। কিন্তু উপাচার্য নিয়োগ থেকে শুরু করে, রাজ্যের অশান্তির ঘটনা নিয়ে রাজ্যপালের অতিসক্রিয়তায় ক্ষুব্ধ শাসকদল। এর পর এদিন পশ্চিমবঙ্গ দিবস আগুনে ঘৃতাহুতি পড়ে। যার কারণে, মমতা মন্তব্য করেন, “রাজ্যপালের পদ পদ্মপাল হয়ে গিয়েছে। এখানে বিজেপি রাজনৈতিক চক্রান্ত করছে।” মুখ্যমন্ত্রীর বলেন, “যেখানে এই প্রতিষ্ঠা দিবস আছে, সেখানে পালন করুক। মহারাষ্ট্রে দিবস আছে, সেখানে করুক।”

আরও পড়ুন- মণিপুরে সেনা শাসনের দাবিতে দ্রুত শুনানির আর্জি খারিজ সুপ্রিম কোর্ট

Related articles

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...