Sunday, April 26, 2026

আইআইটি বম্বেকে প্রাক্তনীর শ্রদ্ধা, ৩১৫ কোটি টাকা দান ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির

Date:

Share post:

আইআইটি বম্বেকে ৩১৫ কোটি টাকা দান করলেন ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানি। আইআইটি বম্বের প্রাক্তনী তিনি। নিজের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি তাঁর ভালবাসা থেকে এই বিপুল পরিমাণ অর্থ দান করেছেন এই প্রযুক্তি ধনকুবের।

এর আগেও যদিও আইআইটি বম্বেকে ৮৫ কোটি টাকা দান করেছিলেন নন্দন নিলেকানি। এবার আরও ৩১৫ কোটি টাকা দান করেছেন। সব মিলিয়ে নিজের শিক্ষা প্রতিষ্ঠানকে ৪০০ কোটি টাকার অনুদান দিলেন তিনি।

নন্দন নিলেকানি জানিয়েছেন, ‘আইআইটি-বম্বে আমার জীবনের একটি ভিত্তিপ্রস্তর। আমার গঠনমূলক বছরগুলিকে গড়ে দিয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠান। এই দান শুধু একটি আর্থিক অবদান নয়। বরং তার চেয়েও বেশি। এটি আমার সেই জায়গার প্রতি শ্রদ্ধা, যেখান থেকে আমি অনেক কিছু পেয়েছি। সেই সঙ্গে সেই ছাত্রদের প্রতি আমার অবদান, যাঁরা আগামীকাল আমাদের পৃথিবীকে গড়ে তুলবে।’

এদিন আনুষ্ঠানিকভাবে বেঙ্গালুরুতে নন্দন নিলেকানি এবং প্রফেসর শুভাশিস চৌধুরী, আইআইটি বোম্বে-এর পরিচালক মৌ-স্বাক্ষর করেন।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,
এই অনুদানের মাধ্যমে আইআইটি বম্বেতে আন্তর্জাতিক মানের পরিকাঠামো গড়ে তুলতে, ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তির উদীয়মান ক্ষেত্রগুলিতে গবেষণা বাড়াতে এবং আইআইটি বম্বেতে প্রযুক্তিগত স্টার্টআপ ইকোসিস্টেমে জোয়ার আনতে বিনিয়োগ করা হবে। প্রাক্তনীর এই অনুদানে আপ্লুত এখানকার বর্তমান পড়ুয়ারা।

 

Related articles

বাংলায় ফলতা এবার একনম্বর, আমার থেকে ১টি হলেও বেশি ভোটে জাহাঙ্গিরকে জেতান: বার্তা অভিষেকের

লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার (Diamond Harbour) ছিল এক নম্বর। আর বিধানসভা নির্বাচনে এবার ফলতা ১ নম্বর হবে। রবিবার...

কম্বলে মুড়ে অপরাধীদের আনছে কেন্দ্রীয় বাহিনী: EVM লুটের নতুন ষড়যন্ত্র ফাঁস মমতার

নির্বাচনের প্রতিটি ধাপে নতুন নতুন পন্থায় বাংলার ভোটে কারচুপি করার পথ নিয়েছে বিজেপি। হাতিয়ার নির্বাচন কমিশন। ভোটার তালিকা...

কপালে ‘টেম্পল’ডিভাইস! স্বামীর সৌজন্যে প্রযুক্তিতে জোর সিন্ধুর

সাম্প্রতিক সময়ে ছন্দে নেই, বড় টুর্নামেন্ট জিততে পারছেন না। নিজেকে ফিট রাখতে প্রযুক্তি সহায়তা নিলেন পিভি সিন্ধু (PV...

কিংবদন্তি চিত্রগ্রাহক রঘু রাইয়ের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী

বিশিষ্ট চিত্র সাংবাদিক (Documentary Photographer) রঘু রাইয়ের প্রয়াণে (Raghu Rai) গভীর শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...