Thursday, May 14, 2026

ট্রেন থেকে সোজা প্ল্যাটফর্মে ছিটকে পড়লেন যুবক! তারপর..?

Date:

Share post:

ঝোড়ো গতিতে চলছিল ট্রেন। দাঁড়ানোর কথা ছিল উত্তরপ্রদেশের সাহজাহানপুর স্টেশনে। কিন্তু না! প্ল্যাটফর্মে না দাঁড়িয়ে ট্রেনটি ঝোড়ো বেগে সেটিকে অতিক্রম করতে থাকে । ঠিক এমন সময় ট্রেন থেকে হুমড়ি খেয়ে প্ল্যাটফর্মে পড়ে যান এক যুবক। কংক্রিটের চাতালে পড়ার পর তীব্র গতির অভিঘাতে বেশ খানিকটা দূরে ছিটকে যান তিনি। ট্রেনের তলায় গড়িয়ে যেতেও যেতেও বেঁচে যান। শিউড়ে ওঠা এমন ভয়ঙ্কর দৃশ্যের ছবিই এখন ভাইরাল।

আরও পড়ুন:পঞ্চায়েত নির্বাচনে পার্শ্বশিক্ষক-মেডিক্যাল অফিসারদের নিয়োগে ‘না’, স্পষ্ট নির্দেশ কমিশনের


ঘটনার সময় শাহাজাহানপুর স্টেশন অতিক্রম করছিল পাটুলিপুত্র এক্সপ্রেস। গতি ছিল ঘণ্টায় ১১০ কিলোমিটার। বিদ্যুৎগতিতে চলা সেই ট্রেন থেকে প্লাটফর্মে ছিটকে পড়েন এক যুবক। বাঁচার কথা প্রায় ছিল না বললেই চলে। কিন্তু রাখে হরি তো মারে কে? ট্রেনের তলায় যেতে যেতেও ভাগ্যের জোরে বেঁচে যান ওই যুবক। যদিও ভয়াবহ ওই দৃশ্য দেখে রীতিমত আঁতকে ওঠেন প্ল্যাটফর্মে উপস্থিত যাত্রীরা।
আরপিএফ সূত্রে জানা গিয়েছে, ওই ভাবে ট্রেন থেকে পড়লেও খুব একটা চোট-আগাত লাগেনি যুবকের। তবে কীভাবে তিনি চলন্ত পাটুলিপুত্র এক্সপ্রেস থেকে পড়ে গিয়েছিলেন তা এখনও অস্পষ্ট।

Related articles

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...