Tuesday, May 19, 2026

ভারতে প্রাথমিক শিক্ষকের চাকরি করছেন বাংলাদেশি নাগরিক! বেতন বন্ধের নির্দেশ আদালতের

Date:

Share post:

বাংলাদেশ(Bangladesh) থেকে ভারতে(India) এসে নাগরিকত্বের নথি জাল করে প্রাথমিক শিক্ষকের চাকরি করছেন। চাঞ্চল্যকর এমনই অভিযোগ উঠেছে দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা উৎপল মন্ডলের বিরুদ্ধে। আর এই ঘটনা আদালতে যাওয়ার পর ওই শিক্ষকের বেতন বন্ধের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়(justice Abhijeet Ganguly)।

মঙ্গলবার এই সংক্রান্ত মামলায় শিক্ষকের বেতন বন্ধ করার নির্দেশের পাশাপাশি অভিযুক্ত শিক্ষক যাতে স্কুলে ঢুকতে না পারেন দক্ষিণ দিনাজপুর জেলার স্কুল পরিদর্শককে (ডিআই) তাও নিশ্চিত করতে বলেছে আদালত। শুধু তাই নয় আগামী ৪ জুলাই এই মামলার পরবর্তী শুনানিতে অভিযুক্ত শিক্ষককে সশরীরে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি যাতে আদালতে হাজিরা দেন তা নিশ্চিত করতে বলা হয়েছে দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপারকে। মামলায় জেলা শাসককে পক্ষভুক্ত করে এবিষয়ে তাঁর কাছে রিপোর্টও তলব করেছে আদালত।

এই মামলায় মামলাকারী বিমল সরকারের আইনজীবীর অভিযোগ, “তাঁর মক্কেলের যোগ্যতা থাকার সত্বেও তিনি নিয়োগ পাননি। অবশ্য সেখানে চাকরি করছেন একজন বাংলাদেশী। তথ্য জানার আইনে তিনি জানতে পেরেছেন বিতর্কিত ওই শিক্ষক উৎপল মণ্ডল বাংলাদেশেই পড়াশোনা করেছেন। ২০১২ সালে বাংলাদেশ থেকে ‘এইট’ পাশ করে এদেশে এসেছেন। পরে দক্ষিণ দিনাজপুরের একটি স্কুল থেকে জালিয়াতি করে মাধ্যমিক পাশের জাল শংসাপত্র জোগাড় করেন।” গোটা ঘটনায় সিবিআই তদন্তের আবেদন জানিয়ে আইনজীবী দাবি, “অভিযুক্ত উৎপল মণ্ডল বর্তমানে জেলার একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন।” তার নিয়ম সম্পূর্ণ অবৈধ বলে দাবি করেছেন মামলাকারীর আইনজীবী।

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...