Saturday, March 14, 2026

দক্ষিণবঙ্গে স্বস্তির বৃষ্টিতে বজ্রাঘাতে জেলায় জেলায় মৃ*ত্যু

Date:

Share post:

স্বস্তি দিয়ে রাজ্যে প্রবেশ করেছে বর্ষা। ইতিমধ্যে বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গে শুরু হয়ে গিয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। বুধবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত হয়েছে।তবে এই বজ্রাঘাতের জেরে একদিনে চার চারটি মৃত্যুর খবর মিলেছে। বজ্রাঘাতে শুধু বর্ধমানেই প্রাণ হারালেন চারজন।

আরও পড়ুন:মার্কিন ফার্স্ট লেডিকে অনন্য উপহার দিলেন মোদি!

জানা গিয়েছে, জেলার দেওয়ানদিঘি থানার তালিত স্টেশন সংলগ্ন খেলার মাঠে দুপুর নাগাদ খেলা করছিল কয়েকজন নাবালক। সেই সময় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নামে। বাজ পড়ে গুরুতর আহত হন দেব হরিজন (১৫) নামে এক কিশোর। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বর্ধমান হাসপাতালে। সেখানেই তার মৃত্যু হয়।

অপরদিকে, রায়নার বনগ্রামের বাসিন্দা মুক্তার শেখ (৩৬)। বৃষ্টির সময় মাঠে গরু চরাচ্ছিলেন তিনি। এমনসময় বজ্রাঘাতে আহত হন তিনি। তাঁকেও বর্ধমান হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে মৃত্যু হয় মুক্তারের।
বর্ধমান থানার কাঁঠালগাছি গ্রামের বাসিন্দা রামপ্রসাদ ঘোরুই (৪০)। তিনিও মাঠে গরু চড়াতে গিয়ে বজ্রাঘাতে আহত হন। তাঁকেও মেডিক্যাল কলেজে নিয়ে আসা হলে চিকিৎসকরা আর বাঁচাতে পারেননি।
এর পাশাপাশি খন্ডঘোষের দইচাঁদা গ্রামে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে একজনের। আহত হয়েছেন চার জন। মাঠে চাষের কাজ করার সময় বিপত্তি ঘটে। মৃতের নাম মণিরুল শেখ ইসলাম।
প্রসঙ্গত, শুধু বর্ধমান নয়, মালদহের মোথাবাড়ির একটি স্কুলের কাছে বাজ পড়ে। জানা যায়, স্কুল চলাকালীন সময়ে মোথাবাড়ির বাঙিটোলা হাইস্কুলের কাছেই বজ্রপাত হয়। তাতেই অসুস্থ হয়ে পড়ে স্কুলের পড়ুয়ারা। পাঁচ পড়ুয়াকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।অন্যদিকে এই বাঙিটোলাতেই এদিন বাগানে বাজ পড়ে মৃত্যু হয়েছে দুই শিশুর। পাশাপাশি কালিয়াচকে এক ৬ বছরের শিশু কন্যার মৃত্যু হয়েছে বাজ পড়ে।

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...