Sunday, May 17, 2026

কোউইন অ্যাপের তথ্য ফাঁস, বিহার থেকে গ্রেফতার ১ অভিযুক্ত

Date:

Share post:

কোউইন অ্যাপের(CoWIN) দেশবাসীর দেওয়া তথ্য ফাঁস হয়ে যাচ্ছে টেলিগ্রাম অ্যাপে। গত কয়েকদিন ধরে এই অভিযোগে সরগরম জাতীয় রাজনীতি। এই ঘটনার তদন্তে নেমে এবার দিল্লি পুলিশের(Delhi Police) গ্রেফতার করল এক অভিযুক্তকে। বিহার(Bihar) থেকে গ্রেফতার করা হওয়া ওই ব্যক্তি কোউইন অ্যাপ থেকে তথ্য টেলিগ্রামে আপলোড করত বলে দাবি করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ধৃত যুবক বিহারের বাসিন্দা। কোউইনের ডেটাবেস নিয়ম বহির্ভূতভাবে সে অ্যাকসেস করতে পারত। এই ব্যক্তিই তথ্য ফাঁসে যুক্ত বলেই দাবি পুলিশের। তবে এর পিছনে কী উদ্দেশ্য ছিল, তা এখনও জানা যায়নি। প্রসঙ্গত, করোনা কালে বহু চর্চিত একটি অ্যাপ হল কোউইন। ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে নাম নথিভুক্ত করতে হত এই অ্যাপের মাধ্যমেই। কেন্দ্রের তরফেও জানানো হয়েছিল, এই অ্যাপটি একেবারেই নিরাপদ।

তবে সম্প্রতি অভিযোগ ওঠে এই অ্যাপ থেকে দেশবাসীর দেওয়া সমস্ত তথ্য ফাঁস হয়ে যাচ্ছে টেলিগ্রামে। এমনকি দেশের ভিভিআইপিতে সমস্ত তথ্য ফাঁস হওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি প্রকাশ্যে এনে প্রথম সরব হয় তৃণমূল। তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন গোটা ঘটনার তদন্ত চেয়ে এফআইআর দায়ের করেন কলকাতা পুলিশে। পাশাপাশি কেন্দ্রের তরফে ও বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়। ঘটনার তদন্ত নেমেই এবার বিহার থেকে গ্রেফতার করা হলো এক অভিযুক্তকে।

Related articles

IPL: দিল্লিতে টিকিটের বিরাট কালোবাজারির চক্র ফাঁস, জড়িত ডিডিসিএ কর্তাও

আইপিএল(IPL) ম্যাচে টিকিটের কালোবাজারি (Black marketing) তুঙ্গে। গত ২৭ এপ্রিল অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং...

বিপাকে অনুরাগ, পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি!

বিতর্কের সঙ্গে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) সম্পর্কটা নতুন নয়। সেই কারণেই মাঝেমধ্যে বিপাকে পড়তে হয় তাঁকে।...

ট্রলির ভেতরে উদ্ধার দেহ, মধ্যমগ্রাম- শোভাবাজারের স্মৃতি ফিরল হাওড়ায় 

রবিবার সকালে হাওড়ার উলুবেড়িয়ায় ট্রলিব্যাগে প্রৌঢ়ের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার সকালে উলুবেড়িয়া গরুহাটা...

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...