Thursday, May 14, 2026

প্রথম দফায় রাজ্যে ৩১৫ কোম্পানি বাহিনী পাঠাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রক!

Date:

Share post:

সামনে পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election)। সুষ্ঠুভাবে ভোট পরিচালনা করতে আদালতের (Calcutta High Court) নির্দেশ মেনে ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে কমিশন (West Bengal State Election Commission)। প্রথমে ২২ কোম্পানি এবং পরে ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী(Central force) চাওয়া হয়। এরপরই প্রথম দফায় আজ রাজ্যে ৩১৫ কোম্পানি বাহিনী পাঠাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রক (Ministry of Home Affairs)।

আগামী ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচন। তার আগে মনোনয়নে কিছু বিক্ষিপ্ত অশান্তিকে কেন্দ্র করে খাওয়া গরম করতে উঠে পড়ে লেগেছে বিরোধীরা। রাম বাম কংগ্রেস আইএসএফ মিলে ভিত্তিহীন অভিযোগ করে রাজ্যকে কলুষিত করতে চাইছে। অথচ রাজ্য নির্বাচন কমিশন আইনের নিয়ম মেনেই নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করে চলেছে। রাজ্যের বিরোধী দলনেতা প্রথম থেকেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর দাবি তুলে যেন নিজেই পঞ্চায়েত ভোট পরিচালনা করতে চেয়েছিলেন বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। প্রথমে কেন্দ্রীয় বাহিনীর দাবি এবং তারপর একাধিক দফায় ভোট করানোর দাবি তুলে প্রতি মুহূর্তে লাইমলাইটে আসার চেষ্টা করে চলেছেন শুভেন্দু অধিকারী, বলেই মনে করছেন অনেকে। কিন্তু বাংলার মানুষের আস্থা বাংলার পুলিশ এবং কলকাতা পুলিশের উপর আছে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবুও বিরোধীদের দাবিকে মান্যতা দিয়ে আদালতের নির্দেশ মতো কেন্দ্রীয় বাহিনী চেয়ে পাঠিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। জানা যাচ্ছে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী নয়, ভিনরাজ্যের স্পেশাল আর্মড পুলিশও রাজ্যে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

Related articles

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...