Saturday, June 27, 2026

মুহুর্মুহু বজ্র.পাতে আকাশ ভাঙা বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়!

Date:

Share post:

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) দক্ষিণবঙ্গে বর্ষা (Rain in South Bengal) প্রবেশের অফিসিয়াল ঘোষণা আগেই করেছে। এবার এই উইকেন্ডে প্রবল বৃষ্টির (Heavy Rain) সম্ভাবনা উত্তর ও দক্ষিণে। আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা প্রকাশ করল হাওয়া অফিস (Alipore Weather Department)।

বিক্ষিপ্ত বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। মেঘলা আকাশে ভ্যাপসা গরম সহ্য করতে হচ্ছে দক্ষিণবঙ্গবাসীকে। উত্তরে আজ থেকেই ব্যাপক বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের একাধিক নদীর জল স্তর বিপদসীমার কাছাকাছি। আজ ও কাল আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যজুড়ে বিক্ষিপ্তভাবে বজ্রপাতের আশঙ্কা। অন্যদিকে দক্ষিণবঙ্গেও সেই একই ছবি। আজ জেলায় জেলায় বৃষ্টি হতে পারে তবে শনি এবং রবিবারে বৃষ্টির পরিমাণ বাড়বে। দক্ষিণবঙ্গের প্রায় সব অংশেই মৌসুমী বায়ু পৌঁছে গিয়েছে । গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ড, বিহারের বেশিরভাগ অংশে মৌসুমী বায়ু প্রভাব বিস্তার করেছে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে ।

 

Related articles

‘রাওলাট আইনের ২০২৬ সংস্করণ’: বিজেপি সরকারের নতুন বিলকে তীব্র আক্রমণ কুণালের

জনগণের নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিজেপি সরকার যে নতুন বিল (West Bengal Public Safety and Control of...

গভীর খাদে দুধবোঝাই পিকঅ্যাপ ভ্যান, মৃত ৬

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিমলায় (Shimla) ভয়াবহ পথ দুর্ঘটনা (Road accident)। শক্রবার তাকলেচ পুলিশ ফাঁড়ির (Taklech Police Outpost)...

কত বাড়ল আজকের সোনার দাম দেখে নিন এক ঝলকে

আপনি কি আজকে সোনা বা রুপো (Gold and Silver Price) কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে...

তৃণমূলকে উপড়ে ফেলার চেষ্টা চলছে, একুশে জুলাই আমাদেরই হবে, বিজেপিকে নিশানা মহুয়ার

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে (TMC) কোণঠাসা করতে ভয় ভীতি প্রদর্শন করে চারপাশ থেকে চাপ তৈরি করা হচ্ছে। সুপরিকল্পিতভাবে...