Sunday, April 26, 2026

ভারতে একদিনের বিশ্বকাপ খেলতে আসা নিয়ে অনিশ্চয়তা! পাক সরকারের দিকে তাকিয়ে PCB

Date:

Share post:

এশিয়া কাপ নিয়ে সমস‍্যার সমাধান হলেও, নতুন জট তৈরি হয়েছে একদিনের বিশ্বকাপকে নিয়ে। চলতি বছর এশিয়া কাপ আয়োজনের দায়িত্বে পাকিস্তান। কিন্তু পাকিস্তানে ভারত খেলতে যাবে না বলে আগেই জানিয়েছে। সেই মতো পাকিস্তান ক্রিকেট বোর্ড এশিয়া কাপ খেলার বিষয়ে হাইব্রিড মডেল পেশ করে। সেই মডেলে রাজি হয় বিসিসিআই। পাকিস্তানে হবে চারটি ম‍্যাচ এবং বাকি ম‍্যাচ হবে শ্রীলঙ্কায়। আর এবার ভারতে অনুষ্ঠিত হতে চলা একদিনের বিশ্বকাপ নিয়ে নতুন করে তৈরি হল জট। সূত্রের খবর, সরকারি অনুমতি না পেলে বাবর আজমদের ভারতে বিশ্বকাপ খেলতে পাঠাতে পারবে না পিসিবি। এমনটাই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে জানিয়েছে পিসিবি। পিসিবির পক্ষ থেকে বলা হয়েছে গোটা বিষয়টি নির্ভর করছে তিনটি মন্ত্রকের উপর। অর্থাৎ বিদেশ মন্ত্রক, অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রক এবং ক্রীড়া মন্ত্রক। জানা যাচ্ছে, পাক বিদেশমন্ত্রক নিরাপত্তা নিয়ে পুরোপুরি নিশ্চিত না হলে পাকিস্তান ক্রিকেট দলকে ভারতে খেলতে আসার অনুমতি দেবে না।

পাকিস্তানের বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ভারতের মাটিতে একদিনের বিশ্বকাপে পাকিস্তান দলের অংশগ্রহণ কতটা যুক্তিযুক্ত তা খতিয়ে দেখার কাজ চলছে। সম্ভাব্য সমস্ত বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। জানা যাচ্ছে, ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক, কূটনীতি, ভারতের রাজনৈতিক পরিস্থিতি, ক্রিকেটারদের নিরাপত্তা— এই সব বিষয়গুলি খতিয়ে দেখছেন পাকিস্তানের বিদেশ মন্ত্রকের আধিকারিকেরা।

এই নিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, “আমাদের অবস্থান খুব পরিষ্কার। শুধু ক্রিকেট নয়, যে কোনও খেলার সঙ্গেই রাজনীতিকে যুক্ত করার বিরোধী আমরা। পাকিস্তানে ভারতীয় ক্রিকেট দলের খেলতে না আসার সিদ্ধান্ত হতাশাজনক। একদিনের বিশ্বকাপে আমাদের দলের অংশগ্রহণ নিয়ে এখনই মন্তব্য করা সম্ভব নয়। বিশ্বকাপে অংশগ্রহণের সঙ্গে সম্পর্কিত সমস্ত দিক আমরা পর্যবেক্ষণ করছি। খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে ক্রিকেটারদের নিরাপত্তা। সময় মতো আমাদের মতামত পিসিবিকে জানিয়ে দেওয়া হবে।”

আরও পড়ুন:আগামিকাল থেকে শুরু কলকাতা লিগ, উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে একাধিক চমক : সূত্র

 

 

Related articles

কিংবদন্তি চিত্রগ্রাহক রঘু রাইয়ের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী

বিশিষ্ট চিত্র সাংবাদিক (Documentary Photographer) রঘু রাইয়ের প্রয়াণে (Raghu Rai) গভীর শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

দ্বিতীয় দফা ভোট গ্রহণ শান্তিপূর্ণ করতে কমিশনের ‘কো-অর্ডিনেশন’ বৈঠক

প্রথম দফার ভোট পর্ব শেষ হতেই (West Bengal 2nd Phase Voting) দ্বিতীয় দফাকে ঘিরে প্রস্তুতিতে গতি আনল নির্বাচন...

বিজেপির ভিডিও ফাঁস বলেই ডায়মন্ড হারবারে পুলিশে বদল! বিস্ফোরক অভিষেক, জ্ঞানেশ-শাহকে চ্যালেঞ্জ

বিজেপি প্রার্থীর সঙ্গে ডায়মন্ড হারবারের সাগরিকা হোটেলে পুলিশ অবজারভারের গোপন বৈঠক! সেই ভিডিও ফাঁস করেছে তৃণমূল। তার ভিত্তিতে...

বিজেপি এলেই আগে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে: প্রচারে নিজের দিল্লির অভিজ্ঞতা জানালেন কেজরিওয়াল

স্বৈরাচারী বিজেপির প্রবল নির্মমতা যে রাজনৈতিক নেতারা দেখেছেন, তার মধ্যে অন্যতম দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আপ নেতা অরবিন্দ...