Saturday, June 6, 2026

কাশ্মীরে জ.ঙ্গি অনুপ্রবেশ আটকালো ভারতীয় সেনা, মুখোমুখি সংঘ.র্ষে নিহ.ত পাক জ.ঙ্গি!

Date:

Share post:

ফের উত্তপ্ত কাশ্মীর (Kashmir)। ভূস্বর্গে জোর করে পাকিস্তানি জঙ্গিদের (Paki.stan Terr. orist) অনুপ্রবেশের ছক বানচাল করল ভারতীয় সেনা (Indian Army)। পাক অধিকৃত কাশ্মীর থেকে জম্মু ও কাশ্মীরের কুপওয়ারার মাচাল সেক্টরে (Machal Sector) অনুপ্রবেশ করতে গিয়ে ভারতীয় জওয়ানদের (Indian Army) গুলিতে মৃত চার জঙ্গি।

কাশ্মীর জ়োন পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, কুপওয়ারার মাচাল (machal) সেক্টরের কালা জঙ্গলে পাকিস্তানি জঙ্গিরা অনুপ্রবেশ করার চেষ্টা করেন। রুখে দাঁড়ায় ভারতীয় সেনা। একেবারে মুখোমুখি সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান পাকিস্তানের চার জঙ্গি। ভারত এবং পাকিস্তানের মধ্যে অস্ত্রবিরতি চুক্তি রয়েছে। তা সত্ত্বেও সাম্প্রতিককলে একাধিক বার পাকিস্তান থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা হয়েছে। ভারতীয় সেনার পক্ষ থেকে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে কোনও ধরনের জঙ্গি কার্যকলাপকে রুখতে জওয়ানরা প্রতিমুহূর্তে প্রস্তুত রয়েছেন।

 

Related articles

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...

অন্নপূর্ণা যোজনায় তোলাবাজির অভিযোগ! বিজেপি কর্মীর নিশানায় দলেরই বিধায়ক

ক্ষমতায় আসার একমাসের মধ্যেই বীরভূমে তীব্র গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার গেরুয়া শিবির। এবার খোদ রাজ্য সরকারের স্বপ্নের প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’য়...

ভাঙার পথে কলকাতা পুরসভা? মেয়রের ইস্তফার পরেই শোকজ নবান্নর

কলকাতা পুরসভা ভেঙে দেওয়ার পথে এগোচ্ছে রাজ্য সরকার। মেয়রের পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই পুরসভাকে কারণ দর্শানোর নোটিশ পাঠাল...

চোখ বন্ধ করে থাকতে পারব না: মমতার পাশে থেকেই বার্তা কুণালের

তৃণমূলের টিকিটে ও প্রতীকে জেতার পরে যে বিধায়করা বিশ্বাসঘাতকতার জায়গায় গিয়েছেন, তাঁদের বারবার ভুল ধরিয়ে দিয়েছেন তৃণমূল মুখপাত্র...