Thursday, May 14, 2026

জেলের ভিতরের সমস্ত ফুটেজ সংগ্রহ করা হয়েছে, কুন্তল মামলায় হাইকোর্টে জানাল সিবিআই

Date:

Share post:

নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের জেলের ভিতরের গতিবিধির সিসিটিভি ফুটেজ সিবিআইকে সংগ্রহ করতে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত কুন্তল ঘোষ প্রেসিডেন্সি জেলে কী করেন? তাঁর গতিবিধি কেমন থাকে সেখানে? সেইসব তথ্য জানানোর নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।আজ, শুক্রবার সিবিআই কলকাতা হাইকোর্টে জানাল, জেলের ভিতর থেকে সমস্ত ফুটেজ সংগ্রহ করা শেষ হয়েছে।
এদিকে কুন্তল ঘোষ যে চিঠি লিখেছিলেন তার পরিপ্রেক্ষিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের কাছ থেকে সিসিটিভি ফুটেজ তলব করেছিলেন। সেই ফুটেজ আদালতের রেজিস্ট্রারের কাছে জমা ছিল। প্রভাবশালী ব্যক্তির নাম বলতে তাঁর উপর চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছিলেন নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষ। এই মামলার পরবর্তী শুনানি ১৪ জুলাই। তার মধ্যে ফুটেজ খতিয়ে দেখে রিপোর্ট জমা করতে হবে সিবিআইকে।
এবার সিসিটিভি ফুটেজ সিবিআই পরীক্ষা করলেই বোঝা যাবে চিঠি কুন্তল লিখেছেন নাকি অন্য কাউকে দিয়ে লিখিয়েছেন। তারপর বাকি কথা হবে কলকাতা হাইকোর্টে। এখন দেখার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে কোন তথ্য পায় সিবিআই। এমনকী সবার নজর আগামী ১৪ জুলাইয়ের দিকে। ওইদিন কলকাতা হাইকোর্টে সিবিআই ফুটেজ পরীক্ষা করে কী রিপোর্ট দেয়, সেই দিকে তাকিয়ে সবাই।

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...