Wednesday, May 13, 2026

আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ পূর্ণ রোহিতের, হিটম‍্যানকে নিয়ে আবেগে ভাসলেন কোহলি

Date:

Share post:

গতকালই আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ বছর পূর্ণ করেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ২০০৭ সালে এই দিনেই আয়ারল‌্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলে অভিষেক হয় রোহিতের। বর্তমানে ভারতীয় দলের যিনি প্রধান কোচ, সেই রাহুল দ্রাবিড় সে দিন ছিলেন তাঁর অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ বছর পূর্ণ করে আবেগে ভাসলেন হিটম‍্যাট। রোহিতকে শুভেচ্ছা ভারতের প্রাক্তন অধিনায়ক তথা তাঁর সতীর্থ বিরাট কোহলির।

এই উপলক্ষ্যে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন ভারত অধিনায়ক। রোহিত বলেন,” প্রথমবার বেঙ্গালুরুতে একটি শিবিরে দ্রাবিড়ের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছিলাম। খুবই সংক্ষিপ্ত কথাবার্তা হয়েছিল। আসলে আমি তখন স্নায়ুর চাপে ভুগছিলাম। আমি এমনিতেই আমার সমবয়সীদের সঙ্গেও খুব একটা কথা বলি না। সে দিনও চুপচাপ নিজের খেলা নিয়ে ব‌্যস্ত ছিলাম। যেদিন শুনশাম, সেদিন আমার মাটিতে পা পড়েনি। মনে হয়েছিল চোখ খুলে স্বপ্ন দেখছি।”

রোহিতের আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ বছর পূর্ণ নিয়ে এক বিশেষ বার্তা দেন বিরাট কোহলিও। তিনি এক ইউটিউব চ‍্যানেলে বিরাট বলেন,” আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় পা রাখার পরে সবাই রোহিতের নাম করতে থাকে। আমিও খুবই কৌতুহলী ছিলাম। আমরাও প্রতিভাবান ক্রিকেটার ছিলাম, তাই ভাবতাম ওকে নিয়েই কেন এত মাতামাতি হয়? তার পরে টি-২০ বিশ্বকাপে ওর খেলা দেখি, সেদিনই বুঝে যাই কেন রোহিতকে নিয়ে লোকের মধ্যে এত উন্মাদনা রয়েছে। ওর ব্যাটিং দেখে আমিও বিস্মিত হয়ে গিয়েছিলাম।”

এখনও পযর্ন্ত রোহিত আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন ৫০টি টেস্ট, ২৪৩টি একদিনের ম্যাচ এবং ১৪৮টি টি-২০ ম্যাচ। নামের পাশে লেখা মোট ১৭,১১৫ রান। তিন ফর্ম্যাটের ক্রিকেট মিলিয়ে রয়েছে রোহিতের ৪৩টি শতরান।

আরও পড়ুন:বান্ধবীর কথা শুনে লাল রিঙ্কু, সটান উত্তর কেকেআর ব‍্যাটারের


 

 

Related articles

প্রধানমন্ত্রীর পথে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন শুভেন্দু, বিধানসভার সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রবেশ মুখ্যমন্ত্রীর

জ্বালানি বাঁচানোর আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister)। সেই মতো বিধায়ক হিসাবে শপথ গ্রহণের আগেই বড় সিদ্ধান্ত নিলেন...

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...