Wednesday, March 18, 2026

বন্ধ রেল পরিষেবা, দু.র্ভোগে হাওড়া মেন লাইনের যাত্রীরা!

Date:

Share post:

ফের বন্ধ ট্রেন চলাচল (Train Service Stopped)। শনিবার বেলা থেকেই হাওড়া মেন লাইনে (Howrah Main line) নিত্য যাত্রীদের দুর্ভোগ শুরু। সকাল ১১টা থেকে বন্ধ হাওড়া তারকেশ্বর শাখায় (Howrah Tarkeshwar Rail Route) ট্রেন চলাচল। যার প্রভাব পড়েছে ব্যান্ডেল হাওড়া রুটেও। রেলের (Eastern Railways) তরফে বলা হয়ে লাইনের কাজের জন্য আপাতত ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

বাড়ি থেকে স্টেশনে পোঁছে ট্রেন না পাওয়া যেন হাওড়া রুটের রেলযাত্রীদের নিত্য দিনের রুটিন হতে দাঁড়িয়েছে। সমস্যায় পড়েছেন অফিস যাত্রী থেকে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা। শনিবার রেল লাইনের কাজের জন্য তারকেশ্বর -হাওড়া শাখায় সকাল ১১:০০ টা থেকে বেলা ১:০০ পর্যন্ত এবং তারকেশ্বর -গোঘাট শাখায় সকাল ৮:০০ থেকে বেলা ১২:০০ পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ । যেহেতু একটি ট্রেন অন্যটির সঙ্গে শিডিউল করা থাকে তাই সার্বিক ভাবেই ব্যহত রেল পরিষেবা। স্বাভাবিক ভাবেই কেন্দ্রীয় সংস্থা রেলের প্রতি বীতশ্রদ্ধ সাধারণ মানুষ। এক যাত্রী স্বপন দাস বলেন রেলের এই সমস্যা প্রত্যেক সপ্তাহে লেগেই আছে। রেলের কাছে কিছু আবেদন করেও কোনো লাভ নেই। কিছুই হবার নয়।নিত্যযাত্রী সুশোভন বললেন, রেলের এই সমস্যা যেন প্রত্যেকদিনের একটা বড় সমস্যা হয়ে পড়েছে।রেল কর্তৃপক্ষ কি মানুষের সমস্যার কথা বোঝেনা? চাকরি ক্ষেত্র বা স্কুল কলেজে অথবা ইমারজেন্সি সেক্টর কি বুঝবে এই ভোগান্তির কথা? রেলের কাজের দরকার পরে ঠিকই কিন্তু সেটা রাতের দিকে করলে মানুষকে হয়তো এত সমস্যায় পড়তে হয়না।

 

spot_img

Related articles

টলিউডে শোকের ছায়া, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে প্রয়াত চিত্রনাট্যকার ঋতম ঘোষাল!

হৃদরোগে আক্রান্ত হয়ে ৫২ বছর বয়সে প্রয়াত জনপ্রিয় চিত্রনাট্যকার ঋতম ঘোষাল (Renowned Script Writer Writam Ghoshal passed away)।...

বড় রায় সুপ্রিম কোর্টের! দত্তক মায়েদের ছুটিতে আর বয়সের শর্ত নয়

দত্তক মায়েদের (Adoptive Mother) অধিকারের পক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল দেশের শীর্ষ আদালত (Supreme Court)। রায়ে স্পষ্ট জানানো হয়েছে,...

নাম ঘোষণার পরদিনই জমজমাট প্রচার কুণালের: বিরোধীদের চ্যালেঞ্জ জানিয়ে দেওয়াল লিখন প্রার্থীর

ভোটের দামামা বাজতেই ময়দানে ভোট প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা। মঙ্গলবার, নাম ঘোষণার পরে বুধবার সকালেই নিজের নির্বাচনী কেন্দ্র...

মোদি রাজত্বের বারো বছরে চাকরির বেহাল দশা, দেশে শিক্ষিত বেকার ৩০ শতাংশ!

বিজেপি (BJP)আমলে চাকরি নেই, প্রকাশ্যে কেন্দ্রের রিপোর্ট। বাংলায় ক্ষমতায় এলে বেকারত্ব ঘুচিয়ে দেওয়ার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যারা ভোট...